কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার রাজ্যপালের সচিব পদের জন্য তিনজন আধিকারিকের নামের তালিকা রাজভবনে পাঠিয়েছে। প্রথা অনুযায়ী রাজ্যপালের এই তিনজনের মধ্যে একজনকে নিজের সচিব হিসাবে বেছে নেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জন গেছে সুন্দরবন উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য, শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধনের নাম রাজ্যপালের সচিব হিসেবে […]
কলকাতা
বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বিশেষ অভিযান সরকারের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং সরকারি সহায়তা প্রাপ্ত গ্রন্থাগার গুলিতে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্দ্যেশ্যে রাজ্য সরকার বিশেষ অভিযান শুরু করেছে। বই ধরো, বই পড়ো প্রকল্পের আওতায় চলতি বছরে গ্রন্থাগার গুলিতে দুলক্ষ নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন। তিনি জানান নতুন কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত […]
ভোটের ৪৮ ঘন্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল কমিশন।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যকে চিঠি দিয়ে কমিশনের নির্দেশ, সাগরদিঘি থানার অফিসার ইন চার্জকে দ্রুত সরাতে হবে। আপাতত তিনি থাকবেন পুলিশ হেড কোয়ার্টারে। ওই জায়গায় জেলার বাইরের নতুন কোনও অফিসারকে নিয়োগ করতে হবে। তবে এই নির্দেশের পিছনে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেনি কমিশন।
পরীক্ষা ব্যবস্থা দেখতে জেলা সফরে পর্ষদ সভাপতি।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলাসফর শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে মালদহের একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার প্রধান শিক্ষক এবং ভেন্যু ইনচার্জদের সঙ্গে কথা বলেন রামানুজবাবু। পরীক্ষার্থীদের বসার ঘর, সিসি ক্যামেরা, শৌচাগার প্রভৃতির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি। জেলা পরিদর্শন সম্পর্কে তিনি […]
পঞ্চায়েতের আগে গ্রামীণ এলাকার মানুষের মন পেতে তৎপর নবান্ন।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও রাস্তা সংস্কারের জন্য ‘রাস্তাশ্রী’ নামে নতুন প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার প্রায় ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তা হয় সংস্কার করা […]
আয় বাড়াতে বন্ধ থাকা চল্লিশটি রুটে ফের বাস চালাবে এন বি এস টি সি।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তারজন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক […]
মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমায় কেন্দ্রের শিক্ষা অধিকার আইনকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হল ২০২৩ সালের মাধ্যমিক। এ বছর প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া পরীক্ষায় বসছেন। বিক্ষিপ্ত কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। পরীক্ষা ঘিরে কোথাও কোনওরকম গোলমালের ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ মেলেনি। শিক্ষামন্ত্রী […]
পঞ্চায়েতের পরেই কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আশ্বাস শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত ভোটের পর রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। কলকাতার সংস্কৃত কলেজে আজ এক অনুষ্ঠানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন একই সময় রাজ্যের সমস্ত বিশ্ব বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। তবে এখন রাজ্য সরকারের অগ্রাধিকার পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পাদন […]
অ্যাডিনো ভাইরাস নির্দেশিকা
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো ওই নির্দেশিকায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি, ভেন্টিলেটর ঠিকমতো কাজ করছে কি না, […]
হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- হাতির হানার জলপাইগুড়িতে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়েছেন রাজ্য বনদফতরকেও। মমতার নির্দেশ আসার পরই রাজ্যের বনদফতর থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি জলপাইগুড়ির জেলাশাসক ও বন […]











