এই মুহূর্তে কলকাতা

গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ মার্চ:- গঙ্গা আরতির স্বাক্ষী হতে আর হরিদ্বার বা বারাণসী যেতে হবেনা বাংলার মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার গঙ্গাঘাটেই চালু হচ্ছে নিয়মিত গঙ্গা আরতি। বৃহস্পতিবার বিকেলে বাজে কদমতলা ঘাটে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা হল। আরতি শুরু হওয়ার আগে মা গঙ্গার মূর্তিতে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। তাকে মন্ত্র উচ্চারণ করিয়ে অঞ্জলি দেওয়ান […]

এই মুহূর্তে কলকাতা

অ্যাডিনো ভাইরাস নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ মার্চ:- শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাম্প্রতিক কালে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের প্রকোপ নিয়ে তিনি প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অ্যাডিনো ভাইরাস নিয়ে জনমানসে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। যে […]

এই মুহূর্তে কলকাতা

অ্যাডিনোর প্রকোপ ও মৃত্যু রুখতে কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১ মার্চ:- অ্যাডিনো ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সক্রিয় রাজ্য প্রশাসন। শিশুদের মধ্যে সংক্রমণের প্রকোপ ও মৃত্যু রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সরব শক্তি দিয়ে মাঠে নেমেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন স্বাস্থ্য কর্তারা। হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো এবং শয্যা সংখ্যা বাড়ানোর কাজ চলছে জোর কদমে। বুধবার বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্যের […]

এই মুহূর্তে কলকাতা

হরিদ্বার-বারানসির ধাঁচে এবার কলকাতাতেও গঙ্গা আরতি।

কলকাতা, ১ মার্চ:- পর্যটকদের আকর্ষণ করতে হরিদ্বার-বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কলকাতার বাজে কদমতলা ঘটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা হবে। এর পর থেকে প্রতিদিন একই রকম ভাবে গঙ্গা আরতির আয়োজন করা হবে। উদ্বোধনের আগে কলকাতা পুরসভা এবং পুলিশের আধিকারিকেরা বুধবার বাজেকদমতলা ঘাটে অনুষ্ঠান স্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের সঙ্গে কোন বিরোধ নেই, জানালেন বিধানসভার অধ্যক্ষ।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের সঙ্গে তাঁর কোনোও বিরোধ নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রাজ্যপালের আচরণে তিনি ব্যতিক্রমী কিছু দেখছেন না বলে জানিয়েছেন অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভা ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে অধ্যক্ষ বলেন, রাজ্যপাল রাজ্যপালের মতো আছেন। আমি কোনও ব্যতিক্রমী আচরণ, পরিবর্তন […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা এখন মাঝপথে। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধার ব্যপারে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে নবান্নে যাওয়ার পথে ভবানীপুর গার্লস হাইস্কুলের সামনে যান মুখ্যমন্ত্রী। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান তিনি। পরীক্ষার্থীরা […]

এই মুহূর্তে কলকাতা

উচ্চ মাধ্যমিকে কড়া পদক্ষেপ সংসদের।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- প্রশ্নপত্র ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কড়া পদক্ষেপ নেওয়া হল। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার ২০ দফা গাইডলাইন জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার হলে কোনও ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার, ইন-চার্জ এবং সেক্রেটারিকে মোবাইল সঙ্গে রাখার অনুমতি দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত মিলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু র উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজভবনে নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয় সহরাজ্যের সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেন। শিক্ষাসচিব মণীশ জৈনও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।সেখানে তিনি মেয়াদ ফুরানো ওই সব বিশ্ববিদ্যালয়ের […]

এই মুহূর্তে কলকাতা

রেশন গ্রাহকদের এবার চোখের রেটিনা স্ক্যান করে আধার নম্বর যাচাই আগামী মাস থেকেই।

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রেশন গ্রাহকদের চোখের রেটিনা স্ক্যান করে আধার নম্বর যাচাই করার প্রক্রিয়া আগামী মাস থেকেই রাজ্যে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে। রাজ্য খাদ্য দফতর সূত্রে জানা গেছে প্রতি জেলা এবং শহরাঞ্চলে বিধিবদ্ধ রেশনিং এলাকায় পাঁচটি করে দোকানে পাইলট প্রকল্প হিসাবে তা চালু হবে। সেক্ষেত্রে গোটা দেশের মধ্যে এরাজ্যেই প্রথম এই ব্যবস্থা চালু হতে চলেছে। […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব পেশ হবে ৬ তারিখ।

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি-না। উল্লেখ্য দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া […]