হাওড়া , ৭ মে:- গত ১৯ এর লোকসভা ভোটে দলের আশানুরূপ ফল না হওয়ায় এবং আসন কমে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন কট্টর তৃণমূল সমর্থক সোমনাথ মজুমদার। হাওড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় ডেকরেটর ব্যবসায়ী সোমনাথবাবু তখনই ধনুকভাঙ্গা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দল ভালো ফল করবে ততদিন পর্যন্ত নিজের চুল, দাড়ি কিছুই আর কাটবেন না। এরপর সদ্য সমাপ্ত ২০২১ এর নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিয়ে নবান্নে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এই সাফল্যের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের সামনে নিজের সেই প্রতিজ্ঞা ভাঙেন তিনি। হাওড়ার সালকিয়া বাবুডাঙায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জনসমক্ষে চুল দাড়ি কাটেন। উপস্থিত ছিলেন দলের সদ্যজয়ী বিধায়ক গৌতম চৌধুরী ও অন্যান্যরা। এর আগে বাম জমানাতেও তিনি একই প্রতিজ্ঞা করেছিলেন। পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে সকলের উপস্থিতিতে তিনি চুল দাড়ি কেটেছিলেন। এবারেও দলের সাফল্যে তিনি এদিন চুল দাড়ি কাটলেন।
Related Articles
মাত্র ৩০ টাকা খরচ করে কোটিপতি হলেন হুগলির ধনেখালীর বাসিন্দা।
হুগলি , ২৬ সেপ্টেম্বর:- মাত্র ৩০ টাকা খরচ করে কোটিপতি হলেন হুগলির ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাস।কথায় আছে যদি থাকে ভাগ্য সহায়,তাহলে কোটিপতি বা লাখপতি হওয়া কে আটকায়।আর এই কথাটাই সত্যি হয়েছে হুগলি জেলার ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাসের ক্ষেত্রে। মাত্র ৩০ টাকা দিয়ে কেটেছিলেন লটারি আর সেই লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ধনিয়াখালী চাপাবের কলেজ […]
হাওড়া জেলা হাসপাতালেই হবে এইডসের চিকিৎসা।
হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে বুধবার থেকে চালু হল এইডসের চিকিৎসা কেন্দ্র। এই চিকিৎসা কেন্দ্র হাওড়া জেলায় এই প্রথম চালু হল। এছাড়াও এদিন উদ্বোধন হয় ব্লাড সেন্টারের। হাওড়া জেলা হাসপাতালের এ.আর.টি সেন্টার এবং ব্লাড সেন্টারের নতুন ভবনের এদিন দ্বারোদঘাটন হয়। এই দুটি সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। জানা গেছে, […]
ট্রেন চলছে আজ থেকে। ভিড় যাত্রীদের।
হাওড়া,১৮ ডিসেম্বর:- এনআরসি ও সিএএ নিয়ে হিংসাত্মক বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই হাওড়া কলকাতার সঙ্গে টানা বন্ধ ছিল উত্তরবঙ্গ ও পূর্ব ভারতের রেল যোগাযোগ। বুধবার থেকে আবার ট্রেন চালানো শুরু করল পূর্ব রেল। কয়েকদিন আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে রেল যাত্রীদের নিরাপত্তার খাতিরে পূর্ব রেল বন্ধ করে দেয় ট্রেন চলাচল। সেই থেকেই সারা দেশ থেকে […]






