কলকাতা , ৭ মে:- কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিন সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যকে বিধানসভায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিধানসভার ভিতরেই উত্তেজনা ছড়ায়। সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনার বিস্তারিত জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতেই আজ থেকে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন সচিব। মূলত অধ্যক্ষের নির্দেশে আজ বিধানসভার সচিব একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার ভিত্তিতেই আজ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভায় প্রবেশে অনুমতি পাবেন না বলে জানা গিয়েছে। ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষদের উপর হামলার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপর। এই দাবি বারবার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খাস বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরনে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী।
Related Articles
রাস্তায় নিজেই মার্ক করে দিলেন মমতা।
কলকাতা,২৬ মার্চ:- অন্য দিনের মতো আজও মুখ্যমন্ত্রী রাস্তায় রাস্তায় বের হন। জিনিসপত্রের জোগান ঠিক আছে কিনা দেখতে এবার তিনি ধর্মতলা এলাকার জানবাজারে জান।সেখানে তাকে কিছু পরামর্শ দিতে দেখা যায়।এরপরই তিনি রাস্তা থেকেই একটি ইঁটের টুকরো পেয়ে যান।রাস্তার ওপরেই নিজেই হাতে ইট দিয়ে গোল গোল দাগ কাটেন।এবং বলে দিলেন রাস্তায় কীভাবে ক্রেতারা দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী মমতা […]
রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, আহত ১।
হাওড়া, ২৭ জানুয়ারি:- রান্না করার সময় বাড়িতে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটলো হাওড়ায়। ঘটনায় আহত ১। শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের রামজি হাজরা লেনের ঘটনা। জানা গেছে, রাতে রান্না করার সময় সিলিন্ডার ব্লাস্ট করে ভেঙে পড়ে বাড়ির একাংশ। আহত হন এক ব্যক্তি। উদ্ধার করা হয় বৃদ্ধা মাকে। ঘটনার পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা […]
চরম ব্যর্থ কোহলি ! বিরাট জরিমানা
স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল বিরাট কোহলিকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে […]







