হাওড়া , ৭ মে:- করোনা পরিস্থিতিতে গত বছর ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। তারপর প্রায় দীর্ঘ আট মাস পর ১ ডিসেম্বর থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য কোভিড বিধি মেনে খোলা হয়েছিল গার্ডেন। পরে জানুয়ারি থেকে সাধারণ ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বোটানিক্যাল গার্ডেন। এবছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এর জেরে আগামী ১০ মে সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। প্রাতঃভ্রমণকারী ও সাধারণ ভ্রমণকারী সকলের জন্যই প্রযোজ্য হচ্ছে এই নির্দেশিকা।
Related Articles
তৃণমূলের বি-টিম দিয়ে পুরভোটে জেতা যাবেনা। বললেন বহিষ্কৃত বিজেপি সভাপতি সুরজিৎ।
হাওড়া, ১১ নভেম্বর:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে মুখ খুলে বুধবার বিকেলে দল থেকে বহিষ্কৃত হন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। আর বহিষ্কৃত হবার পর সুরজিৎবাবু কি তৃণমুল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। যদিও বৃহস্পতিবার সুরজিৎ সাহা এবিষয়ে সরাসরি কিছু বলতে চাননি। বরং তাঁর ইঙ্গিতপূর্ণ জবাব ভবিষ্যতের […]
চলতি বছরে জুলাইয়ে উচ্চমাধ্যমিক , আগস্টে মাধ্যমিক ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ মে:- চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নবান্নে আজ শিক্ষাদপ্তর ,মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করেছেন। তিনি বলেন করোনা অতিমারির কারণে এবার অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুলাই […]
হাওড়া জেলা হাসপাতালে আজ থেকে খুলে গেল ইমারজেন্সি ও প্রসূতি বিভাগ।
হাওড়া,২ মে:- কিছুদিন পরিষেবা বন্ধ থাকার পর হাওড়া জেলা হাসপাতালে চালু হয়েছিল ফিভার ক্লিনিক। আজ শনিবার সকাল থেকে হাওড়া জেলা হাসপাতালে চালু হয়ে গেল ইমারজেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগ। এরপর এসএন সি ইউ থেকে শুরু করে অন্য বিভাগগুলিও ধাপে ধাপে চালু করা হয়। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস একথা জানান। তিনি […]







