কলকাতা , ৭ মে:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি ও মেডিকেল অক্সিজেন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যে উৎপাদিত অক্সিজেন ভিন রাজ্যে পাঠানোয় আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেন, একদিনের মধ্যে রাজ্যে মেডিকেল অক্সিজেন চাহিদা ৪৭০ মেট্রিক টন এ এসে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে তা আরও বেড়ে সাড়ে ৫০০ মেট্রিক টনে দাঁড়াতে […]
এই মুহূর্তে
গ্রামীন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোভিড শয্যা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা , ৭ মে:- করোনা সংক্রমণ এর দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ছে। তাই রাজ্য সরকার সব জেলার ব্লক, গ্রামীণ এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলকভাবে কোভিড শয্যা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শহরের মত সব জেলার ব্লক, গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্ড্রে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে বলে […]
দ্বিতীয় দিনে ১৪৮ জন বিধায়ক শপথ নেবেন।
কলকাতা, ৭ মে:- শপথ গ্রহনের দ্বিতীয় দিন আজ। কোভিড বিধি মেনে এদিনও চলছে শপথ গ্রহণ পর্ব। এদিন দুই দফায় মোট ১৪৮ জন বিধায়কের শপথ গ্রহণের কথা।তবে জানা গিয়েছে প্রথম দফায় প্রায় ৭৪ জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন রূকবানুর রহমান, মুকুল রায়, অসীম সরকার , চন্দনা বাউরি সহ অন্যান্যরা। প্রথম পর্বের শপথ […]
অক্সিজেনের অভাবে মৃত্যু চুঁচুড়ায় করোনা আক্রান্ত বৃদ্ধার।
সুদীপ দাস , ৭ মে:- আভা দত্ত(৭৪), বাড়ি – ফুলপুকুর লেন, চুঁচুড়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ফোন করেন আভাদেবীর ছেলে অভিজিৎ দত্ত। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী মনিষা দত্ত দুজনেই কোভিড পজেটিভ। থাকেন ফুলপুকুরের পাশে নারকেল বাগানে। সন্ধ্যা সাতটা নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যায় আরোগ্যর সদস্যরা। তখন ভদ্রমহিলা অক্সিজেনের অভাবে ছটফট করছেন। দরজা ভেঙে ভিতরে ঢোকে […]
জেলাশাসক স্তরে রদবদল।
কলকাতা , ৬ মে:- চলতি রদবদলের অঙ্গ হিসেবে রাজ্য সরকার এদিন ও আইপিএস স্তরে বেশকিছু আধিকারিক কে আজ বদলি করেছে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমরনাথ কে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিংকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার […]
সরকারি কর্মীদের উৎসব ভাতা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার।
কলকাতা , ৬ মে:- সরকারি কর্মীদের ঈদ এবং দুর্গাপুজো উপলক্ষে উৎসব ভাতা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসিক সর্বোচ্চ ৩৬ হাজার টাকা, তাঁরা উৎসব ভাতা পাবেন ৪ হাজার ৫০০ টাকা। গত বছর এই ভাতা ছিল ৪ […]
রিষড়ার পুরো-প্রশাসকই পরিত্রাতা , শ্বশুরবাড়ি থেকে তাড়ানো করোনা আক্রান্ত গৃহবধূর মিললো চিকিৎসা।
হুগলি , ৬ মে:- করোনা আক্রান্ত এক গৃহবধূকে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করে মানবিকতার নজির গড়ল রিষড়া পুরসভা। বৃহস্পতিবার ডানকুনির এক গৃহবধূ করোনা আক্রান্ত হতেই বধূর শ্বশুড় বাড়ির লোকজনেরা তাকে বাপের বাড়ি গিয়ে থাকার নিদান দেয়। শ্বশুড় বাড়ির চাপে কার্যত বাধ্য হয়েই বধূ শ্রীরামপুরে বাপের বাড়ি চলে আসেন। কিন্তু বাপের বাড়িতে একটা মাত্র ঘর […]
কামারহাটিতে করোনা আক্রান্তের পাশে রেড ভলান্টিয়ারের সদস্যরা।
উঃ২৪পরগনা , ৬ মে:- কামারহাটি পৌরসভা অঞ্চলে ছাত্রদের উদ্যোগে চলছে রেড ভলেন্টিয়ার এর কাজ এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তানিয়া মিত্র উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অমল ঘোষ ও শশাঙ্ক শাসমল এদের নেতৃত্বে গড়ে উঠেছে কামারহাটি পৌরসভা অঞ্চলে রেড ভলেন্টিয়ার তারা ছুটে বেড়াচ্ছেন করণা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থাকার জন্য কেউ অক্সিজেন […]
কেন্দ্রীয় সরকারকে চম্বলের ডাকাত বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের।
কলকাতা , ৬ মে:- বিধানসভা নির্বাচনের পরে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি অব্যাহত। বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকার কেও ফোন করেছেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি তিনি জানতে চেয়েছেন। ইতিমধ্যে গঠন করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকের একটি প্রতিনিধি দল। বাংলার নির্বাচন-পরবর্তী হিংসার তদন্ত তার বিস্তারিত তথ্য রিপোর্ট […]
বন্ধ লোকাল ট্রেন। রাস্তায় বাসের সংখ্যাও কম হাওড়ায়।
হাওড়া , ৬ মে:- কোভিড সংক্রমণ বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিনের জন্য লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা রয়েছে। কোভিডে রাশ টানতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় এদিন হাওড়া স্টেশনে যাত্রীদের সেই চেনা ভীড় ছিলনা। সকাল থেকেই প্ল্যাটফর্ম সাফাই করার ছবি দেখা গেছে। তবে বাসস্ট্যান্ডে এদিন যাত্রীদের […]

