কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে এই প্রকল্পের সূচনা হয়েছে। লিভার ফাউন্ডেশনের কর্তা অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, আগামী দিনে অক্সিজেন কনসেনট্রেটেড এবং গাড়ির সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ৭০৪৪০ ৪১০১০ ও ৭০৪৪০ ৪১০১৫- এই দুই নম্বরে ফোন করে শ্বাসকষ্টের রোগীর যোগাযোগের ঠিকানা দিলে বিগত দিনের যেকোনো সময় বিনামূল্যে পরিষেবা মিলবে।
Related Articles
আই এস ক্যাডার আইন সংশোধনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা,১৮ জানুয়ারি:- আই এস ক্যাডার আইন সংশোধনের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ওই আইন সংশোধনের মাধ্যমে আমলাদের নিয়ন্ত্রণের সার্বিক ক্ষমতা কেন্দ্র নিজে হাতে কুক্ষিগত করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। তার মতে এ ধরনের ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্র-রাজ্য সুসম্পর্কের পক্ষেও ক্ষতিকর হবে। মুখ্যমন্ত্রী ওই আইন সংশোধনের সিদ্ধান্ত বাতিল করার […]
রোজ চাই মাটন-ইলিশ, না হলেই র্যাগিং; সদলবলে স্ত্রীর আক্রমনে ছাদ থেকে ঝাঁপ স্বামীর।
সুদীপ দাস, ১৩ অক্টোবর:- সাদামাটা পুরোহিত মশাইয়ের মাসিক ইনকাম মেরেকেটে ৩থেকে ৪হাজার টাকা। এই ইনকামেই গত বছর নভেম্বরে দেখেশুনে বিয়েটা করেছিলেন তিনি। প্রথম কয়েকদিন ঠিকঠাক চললেও তারপর থেকেই স্বমহিমায় স্ত্রী। ডাল-ভাত মুখে রোচে না তাঁর। শুরু ইলিশের চাহিদা। তারপর মাটন। যা ক্রমশ নিত্যদিনের ব্যপার হয়ে ওঠে। স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে সংসারে শুরু অশান্তি। কিন্তু […]
ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়ার আরোগ্য।
হুগলি, ২০ জুলাই:- ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া তালডাঙ্গা থেকে উদ্ধার হওয়া মহিলাকে বাড়ি ফেরানোর জন্য চুঁচুড়া থেকে বৃহস্পতিবার সকাল দশটায় ওই মহিলার নাম অনিমা অদক নিয়ে পশ্চিম মেদিনীপুর রাজাবাজর, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। ঘটনা প্রসঙ্গে জানা গেল গত মঙ্গলবার রাত সাড়ে বারোটায় চুঁচুড়া থানার পুলিশ ওই […]









