কলকাতা , ৯ মে:- বর্তমান পরিস্থিতিতে করোনা চিকিৎসায় যে সব সংগঠন, সংস্থা বা ব্যক্তি চিকিৎসা সামগ্রী, জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করে রাজ্যকে সহায়তা করছে রাজ্য সরকার সেইসব সামগ্রীর উপর থেকে সব ধরনের পণ্য ও পরিষেবা কর এবং শুল্ক প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে এইসব সংস্থার তরফ থেকে রাজ্য সরকারের কাছে আসা সহায়তার জন্যই চিকিৎসায় চাহিদা ও যোগানের মধ্যে দূরত্ব কমছে বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে অনেক চিকিৎসক এবং সংস্থা এই সব সামগ্রীর উপর থেকে শুল্ক এবং পণ্য ও পরিষেবা কর তুলে নেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী তার লেখায় উল্লেখ করেছেন। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।
Related Articles
করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির।
হুগলি,২৬ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে রেশন নিয়ে দুর্নীতি সহ করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে আজ রাজ্যজুরে বিজেপি নেতারা অবস্থানে সামিল হলো। সেইমত হুগলীর চুঁচুড়া মন্ডল বিজেপির পক্ষ থেকে হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে অবস্থানে বসে দলীয় কর্মী-সমর্থকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার হাতে তাঁরা এই প্রতিবাদ অবস্থানে সামিল […]
হাওড়ায় ফের ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ।
হাওড়া, ৩১ আগস্ট:- ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। আজ সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে দাসনগর পি রোডের বাসিন্দা অক্ষয় মজুমদার(৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
রাধা অষ্টমীতে জমজমাট মায়াপুরের ইসকন মন্দির।
নদীয়া, ২২ সেপ্টেম্বর:- রাধা অষ্টমী তৃতীয় উপলক্ষে জমজমাট নদীয়ার মায়াপুর ইসকন মন্দির সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়। হরিনাম সংকীর্তনে মেতে ওঠে বিদেশিনীরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নদীয়ার মায়াপুর ইসকনে আজ পালিত হচ্ছে রাধা অষ্টমী। রাধাষ্টমী উপলক্ষে দুর্দান্ত থেকে ভক্তবৃন্দরা ভিড় জমেছেন মায়াপুর ইসকন মন্দিরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই […]










