সুদীপ দাস , ৯ মে:- ভোট পরবর্তী হিংসা থামাতে ফল প্রকাশের পর থেকেই পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে। প্রসঙ্গত দুদিন আগেই ধনিয়াখালি বিডিও অফিসে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেদিনই সাংসদ অভিযোগ করেন ভিডিও অফিসের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বোমাবাজিও করে প্রকাশ্যে। সাংবাদিকদের উদ্দেশে লকেট বলেছিলেন তিনি সেখানে দাঁড়িয়েই স্বরাষ্ট্র মন্ত্রকে ফোন করে পুরো বিষয় জানিয়েছেন। তার দুদিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের ৩ প্রতিনিধির দল উড়ে এলেন চুঁচুড়ায়। এদিন বাহিনীর হেলিকপ্টারে চুঁচুড়া ফাস্ট গ্রাউন্ডে এই প্রতিনিধী দলকে স্বাগত জানান ধনিয়াখালি বিজেপি প্রার্থী তুষার মজুমদার ও জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ। ওই মাঠেই উপস্তিত ছিলেন ধনেখালীর ঘর ছাড়া বিজেপির কর্মীরা। তাদের সাথে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধী দল এবং সেখান থেকে রওনা দেয় ধনিয়াখালি উদ্দেশ্যে।
Related Articles
ভরা কোটালের বান দেখতে উৎসাহী মানুষের ভিড় হাওড়ায়।
হাওড়া, ২৬ জুন:- গঙ্গায় বড়ো বান আসার আগাম সতর্কতা ছিলই। গঙ্গা তীরবর্তী মানুষজনকে সতর্ক করা হয়েছিল প্রশাসনের তরফ থেকেও। শনিবার বেলা ১১-১০ মিনিট নাগাদ বান আছড়ে পড়ল গঙ্গার ঘাটে। এদিন বেলুড় জগন্নাথ ঘাটে ভরা কোটালের বান দেখতে ভীড় জমিয়েছিলেন বহু উৎসাহী মানুষ। বড়ো বান আছড়ে পড়ে গঙ্গার ঘাটে। গঙ্গার জলস্তর বেড়ে যায়। অনেকেই সেই দৃশ্য […]
চার জেলার বন্যা কবলিত মানুষকে রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা , ৮ জুলাই:- রাজ্যের বন্যা কবলিত জেলা গুলিতে রান্না করা খাবার বিতরনের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের বেশ কয়েকটি দল হাওড়া, হুগলি, দক্ষিন ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে সেখানকার কয়েক হাজার মানুষকে রান্না করা ও শুকনো খাবার বিতরনের কাজ শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন […]
দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
কলকাতা , ২৫ এপ্রিল:- দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর স্ত্রী রচনাও করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার বাবুল নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। এদিন টুইটে বাবুল লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে […]







