সুদীপ দাস , ১১ মে:- গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় আজ সকালে পিছন দিক থেকে গুলি করে তাকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হসপিটাল,পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলের একাংশের দিকেই আঙ্গুল তুলেছেন। সরাসরি পুর […]
এই মুহূর্তে
আংশিক লকডাউন কঠোর ভাবে মেনে চলতে হাওড়ায় পথে পুলিশ।
হাওড়া , ১১ মে:- করোনা সচেতনতায় হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাজার, রোড সহ সংলগ্ন এলাকায় থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে স্যানিটাইজ হয়। হরগঞ্জ বাজার, শ্রীঅরবিন্দ রোড সহ সংলগ্ন এলাকায় এদিন স্যানিটাইজেশনের পাশাপাশি করোনা বিধি মেনে চলতে এবং করোনা সচেতনতায় ট্যাবলো বের করা হয় পুলিশের তরফ থেকে। […]
করোনাকালে অসহায় মানুষের পাশে রেড ভলেন্টিয়ার্সের তরুণ ব্রিগেড।
হাওড়া , ১১ মে:- করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুর মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বামেদের রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা। হাওড়াতেও বিভিন্ন এরিয়া কমিটির উদ্যোগে শুরু হয়েছে এই সমাজসেবামূলক কাজ। বালি, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া থেকে শুরু করে শিবপুর, মধ্য হাওড়া সর্বত্রই প্রতিদিন প্রতিনিয়ত রেড ভলেন্টিয়ার্স এর ব্রিগেড ছুটে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। […]
কোভিডে মৃতের দেহ সৎকারে বিলম্ব। শেষে উদ্যোগ নিয়ে দেহ উদ্ধার।
হাওড়া , ১০ মে:- দীর্ঘ প্রায় ৪৮ ঘন্টারও বেশি পার হয়ে গেলেও মৃত কোভিড রোগীর দেহ সৎকার না হওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায়। শেষে প্রাক্তন জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতির সমাধান হয়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বেলুড়ের এক ব্যক্তি শনিবার দুপুরে লিলুয়ার রেল হাসপাতালে মারা যান। কিন্তু তারপর থেকে দেহ সৎকার কারা […]
রাজ্যের আট লোকসভা আসনে বিধানসভা ভিত্তিক এগিয়ে গেলো তৃণমূল।
কলকাতা , ১০ মে:- বিধানসভা নির্বাচনে বিপুল জয়। রাজ্যের আট লোকসভা আসনে বিধানসভা ভিত্তিক আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। মাত্র এক আসনে জোর লড়াই। রাজনৈতিক মহলের মতে বিজেপির পকেটে থাকে ১৯ আসনের মধ্যে কার্যত ৯ আসন বাদ যেতে চলেছে। উল্লেখযোগ্য ভাবে উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক আসন এই তালিকায় আছে। ফল বিশ্লেষণ করতে দেখা গিয়েছে […]
স্বাধীনতার পর প্রথম মন্ত্রীত্বের স্বাদ পেল মন্তেশ্বর এলাকাবাসী।
পূর্ব বর্ধমান , ১০ মে:- অবশেষে মন্ত্রিত্বের স্বাদ পেল মন্তেশ্বরবাসী। স্বাধীনতার পরবর্তী সময়ে মন্তেশ্বর বিধানসভার থেকে বিজয়ী কোন বিধায়ক এই প্রথম রাজ্য মন্ত্রীসভায় স্থান পেলেন। রবিবারই মন্ত্রিসভার তালিকায় মন্তেশরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর নাম দেখে উচ্ছ্বসিত হয়েছিল মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সাথে সাথেই মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মালডাঙ্গা কুসুম […]
করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতে হসপিটালে অযথা ভিড় না করার পরামর্শ রাজ্য সরকারের।
কলকাতা , ১০ মে:- করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতে হাসপাতালে উদ্বিগ্ন হয়ে অযথা ভিড় না করার জন্য রাজ্য সরকার পরামর্শ দিয়েছে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের সাংবাদিক বৈঠক করে জানান যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন তাদের নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ডোজ এর টিকা দেওয়া হবে। এর জন্য একটি নির্ঘণ্ট প্রস্তুত করা হচ্ছে। যারা প্রথম […]
নিউটাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিনের সিদ্ধান্ত।
কলকাতা , ১০ মে:- নিউ টাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন৷ ওই এলাকার দায়িত্বে থাকা সংস্থা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ এবং নব দিগন্ত শিল্প তালুকের পক্ষ থেকে সেখানে কর্মরত শ্রমিকদের তালিকা তৈরির কাজ চলছে৷ আগামী দিন সাতেকের মধ্যে এই কাজ শেষ হবে বলে […]
রাজ্যের ইতিহাসে সবথেকে সংক্ষিপ্ততম শপথ গ্রহণ অনুষ্ঠান।
কলকাতা , ১০ মে:- রাজ্যের ইতিহাস এর সবথেকে সংক্ষিপ্ততম শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নিলেন তৃতীয় মমতা ব্যানার্জি মন্ত্রিসভার সদস্যরা। অতি মাড়ির আবহে কভিদ বিধি মেনে এদিন রাজভবনের থর্ন রুমে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সময় বাঁচানোর জন্য পূর্ণমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তিন দফায় একসঙ্গেই শপথ […]
ঈদের জমায়েত হোক ছোট করে, সাবধানে উৎসব পালনের আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ মে:- রাজ্যে পুরোদস্তুর লকডাউন জারি না হলেও যতদূর সম্ভব কঠোরভাবে বিধি নিষেধ জারি করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যতদূর সম্ভব সংযতভাবে উৎসব ও আচার-আচরণ পালন করে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ […]

