কলকাতা , ৯ মে:- করোনা অতিমারীর আবহেই তৃতীয়বারের জন্য রাজ্যে গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষসহ বিধানসভার সদস্যদের শপথগ্রহণ পর্ব একে একে শেষ হয়েছে। এবার মন্ত্রিসভা গঠনের পালা। সোমবার রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার ৪৩ জন সদস্য শপথ গ্রহণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, দশজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী থাকছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাটে আজ দলের কোর কমিটির বৈঠক বসে সেখানেই মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করা হয়। তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুন কিছু মুখ স্থান পেয়েছে।
Related Articles
শীল ও নোড়ার যুগলবন্দীতে করোনা তারানোর পুজোয় মাতলো শ্রীরামপুরের মানুষ।
হুগলি,৬ এপ্রিল:- ঘটনা শ্রীরামপুর চন্দ্রমোহন রায় নেল এলাকার ঘোষ বাড়িতে। বাড়িরই গৃহবধূ চন্দনা দাস জানান, প্রধানমন্ত্রীর ডাকে রাত ৯ টায় মোমবাতি জ্বালিয়ে ছিলাম , বাড়িতে রান্না হচ্ছিল, মোমবাতি জ্বালানো হয়ে যাবার পর শীল ও নোড়া ধুতে যাই, তখন নোড়া শীলের ওপর দাঁড়িয়ে যায়, হেলালেও হেলছে না। তখন অবাক হয়ে যাই, বাড়ির লোক বলে পুজো […]
শেষযাত্রায় ‘সাহেব’, গান স্যালুটে শেষ বিদায়।
কলকাতা,১৯ ফেব্রুয়ারি:- পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালকে দেওয়া হল গান স্যালুট। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন তাপস পালের শেষকৃত্য, দেওয়া হল গানস্যালুট। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের শেষকৃত্য। মঙ্গলবার কাকভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্য হয় তাঁর। গতকাল রাতে মুম্বই থেকে কলকাতায় ফেরে তাঁর কফিনবন্দি দেহ। […]
এসএসসি’তে নিয়োগ দুর্নীতি নিয়ে হাওড়ায় বিক্ষোভ বাম ছাত্র যুবদের।
হাওড়া ১৯ মে:- এসএসসি’তে নিয়োগ দুর্নীতি নিয়ে হাওড়ায় বিক্ষোভ বাম ছাত্র যুবদের। অভিযুক্ত মন্ত্রীদের অপসারণ দাবি। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ এসএসসি’তে নিয়োগ দুর্নীতির সাথে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে হাওড়ায় থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালিত হল। বৃহস্পতিবার শিবপুর থানার সামনে এই কর্মসূচি পালিত হয়। এছাড়াও জেলার অন্যান্য থানার সামনেও […]







