হুগলি , ১০ মে:- দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল মন্ত্রীসভায় নাম ঘোষণার সাথে সাথে সকাল থেকে দলীয় কর্মীরা ভীড় জমান সিঙ্গুরের রতনপুরের বাড়িতে। বাড়িতেই শুভেচ্ছা গ্রহন করলেন বেচারাম মান্না। সকালেই বাড়ির মন্দিরে কালী পুজো করছে। এর আগে 2011 সালে হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে 2012 সালে কৃষি প্রতিমন্ত্রী হয়ে দপ্তর সামলেছিলেন। এইবার সিঙ্গুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য কে পরাজিত করে বেচারাম মান্না জয়লাভ করেছে।
Related Articles
ব্যান্ডেলের পাইকারী সব্জি বাজার দেখলে মনে হবে এ বোধহয় অন্য কোন গ্রহ।
সুদীপ দাস,৬ এপ্রিল:- একটা নিজামুদ্দিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ প্রমানিত। কিন্তু তারপরও হুশ ফেরেনি সাধারন মানুষের। প্রতিদিনই বেশ কয়েকটা নিজামুদ্দিনের চেহারা নিচ্ছে। ব্যান্ডেলের পাইকারী সব্জি বাজার। ভোররাত থেকেই এই বাজার বসা শুরু হয়। ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এই বাজার দেখলে মনে হবে এ বোধহয় অন্য কোন গ্রহ। যেখানে থাবা বসাতে পারেনি মারন […]
সোমবার গোঘাটে মর্যাদার সাথে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।
গোঘাট , ৯ আগস্ট:- সোমবার গোঘাটে মর্যাদার সাথে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, কামারপুকুর পঞ্চায়েত প্রধান তপন মন্ডল, নারায়ণ চন্দ্র পাঁজাসহ অন্যান্যরা। উল্লেখ্য প্রতিবছর ৯ আগস্ট পালন করা বিশ্ব আদিবাসী দিবস। এটি একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। এদিন ভারত জাকাত […]
গাড়ি বিকলের জের, দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাপক যানজট।
হাওড়া, ১৯ জুন:- দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু’টি বিশালাকার ট্যাঙ্কার। এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের কাজ চলছে। […]







