কলকাতা , ৮ মে:- রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় রাজভবনে গেলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল তাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন। এই বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে কোনরকম নথিপত্র ছাড়া দুই শীর্ষ আমলা রাজ্যপালের কাছে যাওয়ায় তিনি উষ্মা প্রকাশ করেছেন বলে নবান্ন সূত্রে খবর। অবিলম্বে ভোট-পরবর্তী হিংসা ও তার উঠতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল এদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা পরিদর্শন করেছে। আজ সকালে তারা কলকাতা থেকে হেলিকপ্টারে বীরভূমের বোলপুরে পৌঁছে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। নানুরেও যান তারা। এরপরে দলটি সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দমারি ও হরিপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
Related Articles
ছাত্র-বিক্ষোভে উত্তাল হাওড়ার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজ।
হাওড়া, ৯ আগস্ট:- ‘তুফান ঘোষকে মানছি না।’ তুমুল বিক্ষোভ হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজে। ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পুলিশের সামনেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিবদমান দুই পক্ষ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ […]
হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল।
হুগলি,৬ এপ্রিল:- হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে, লকডাউন পরিস্থিতির কারণে অসহায় দরিদ্র গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এদিন সংগঠনের তরফে চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ সুপার দফতরে গিয়ে চার টন চাল ও দুই টন আলু বিতরনের জন্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা সংগঠনের সভাপতি শৈবাল […]
স্বর্ন ব্যবসায়ী খুনে মুল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু সামগ্রী উদ্ধার করল পুলিশ।
আরামবাগ , ১২ জুন:- স্বর্ন ব্যবসায়ী খুন কান্ডের দ্রুত কিনারা করলো হুগলি জেলার খানাকুল থানার পুলিশ। মুল অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ২৫ গ্রাম সোনা, ধারালো অস্ত্র, মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ৫ জুন শনিবার সন্ধ্যায় খানাকুলের তিলকচকে নিজের দোকানেই খুন হন […]







