কলকাতা , ১২ মে:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার ও কলকাতা প্রেসক্লাব এর উদ্যোগে আজ প্রেসক্লাব প্রাঙ্গণে মোট 153 জন সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে কোভিড টিকা দেওয়া হয়। রাজ্য সরকারের পরিচয় পত্র থাকা সাংবাদিকদের পাশাপাশি ডিজিটাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় বিভাগের কর্মীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা প্রেসক্লাব। আগামী কাল আরেক দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সী সংবাদমাধ্যমের কর্মীদের টিকা দেওয়া হবে বলে প্রেসক্লাবের তরফে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলের প্রধান ফিরহাদ হাকিম আজ প্রেসক্লাবে এই টিকাকরণ শিবির পরিদর্শন করেন। তিনি বলেন অতি মাড়ির বিপদের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মানুষের মধ্যে থেকে কাজ করে চলেছেন। তাই তাদের টিকাকরণের সিদ্ধান্ত অত্যন্ত জরুরী।
Related Articles
লিলুয়ায় রক্ষীবিহীন এটিএমের ভল্ট কেটে ২১ লক্ষ টাকা লুঠ।
হাওড়া,২২ ফেব্রুয়ারি:- ফের রক্ষীবিহীন এটিএমের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল হাওড়ায়। লিলুয়ার মধ্য খালিয়া অঞ্চলের ওই এক বেসরকারি ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠ করা হয় বলে জানা গেছে। প্রায় ২১ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা […]
রাজীবের ঘরওয়াপসি , অখুশি কল্যানের গলায় সুনীলের “কেউ কথা রাখেনি” !
সুদীপ দাস, ৩১ অক্টোবর:- দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে দলে নেওয়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া জেলার ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা নির্বাচনের আগেই সুর বদল করা শুরু করেছিলেন। একেবারে নির্বাচনের মুখে চার্টার্ড বিমানে দিল্লী উড়ে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা দিদির অনুরাগী বলে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদান করেই পদ্মের টিকিটে […]
হাবাসকে অনুসরণ ইস্টবেঙ্গল কোচ ফাউলারের
প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- প্রথম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক কে হবেন? তা নিয়ে সদস্য–সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, অধিনায়ক নীতি এটিকে মোহনবাগান কোচ আন্তেনিও হাবাসের দেখানো পথ অনুসরণ করতে চলেছেন ইস্টবেঙ্গলের হাই–প্রোফাইল কোচ রবি ফাউলার। ডার্বি দিয়ে আইএসএল অভিযান শুরু। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে স্বদেশি–বিদেশি মিলিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে […]









