কলকাতা , ১২ মে:- নির্বাচন-পরবর্তী হিংসা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে রাজ্যপাল জগদীপ ধনকর আগামীকাল যে কোচবিহার সফরে যাচ্ছেন রাজ্য সরকার তার কড়া সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় রাজ্যপাল কে চিঠি দিয়ে তার আপত্তির কথা জানিয়েছেন। সরকারি বিধি ও রীতি ভেঙে তিনি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়ে স্পর্শকাতর শীতলকুচির বিভিন্ন জায়গা পরিদর্শন করতে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন। সরকারি রীতি অনুযায়ী এই বিষয়ে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট ডিভিশণের কমিশনার ও জেলাশাসককে বিষয়টি জানানোর নিয়ম থাকলেও তা না করে সরাসরি নেট মাধ্যমে রাজ্যপাল বিষয়টি জানানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন।
Related Articles
ধার চেয়ে টাকা না পেয়ে হাঁসুয়া দিয়ে ভাইকে কোপ দাদার।
সুদীপ দাস, ২ অক্টোবর: টাকা ধার চেয়ে না পাওয়া হাঁসু্য়া দিয়ে ভাইকে কোপানোর অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ইলছোবা দক্ষিনপাড়ায়। গুরুতর জখম অবস্থায় ভাই মুক্ত দাস হাসপাতালে চিকিৎসাধীন। দাদা হীরা দাস পলাতক। দুই ভাই পেশায় দিনমজুর। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। এদিন বিকেলে মুক্ত কাজ থেকে বাড়িতে ফিরতেই মদ্যপ অবস্থায় এসে হীরা টাকা […]
রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- জল্পনার অবসান। রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন ১৯৮৯ ব্যাচের আইপিএস আধিকারিক রাজীব কুমার। তিনি বর্তমান ডিজি মনোজ মালব্যর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব কুমার। বুধবার ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন বর্তমান ডিজি মনোজ মালব্য। ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বভার গ্রহণ করবেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের […]
মা ও শিশুদের জন্য বিশেষ টীকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে হাওড়াতেও।
হাওড়া, ৪ আগস্ট:- “ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ” মা ও শিশুদের জন্য বিশেষ টীকাকরণ কর্মসূচি আরম্ভ হতে চলেছে হাওড়া জেলাতেও। সারা দেশেই মোট তিনটি পর্যায়ে এই কর্মসূচি হবে। যার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে আগামী ৭-১২ আগস্ট। এই কর্মসূচি নিয়ে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, যেসব শিশুরা একদম টীকা নেয়নি […]











