এই মুহূর্তে জেলা

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদ হুগলি জেলা হাসপাতালে।

হুগলি, ১০ আগস্ট:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি জেলা হাসপাতাল।সেই হাসপাতালে চিকিৎসক নার্সরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পড়ে পরিষেবা চালু রাখেন।৪৮ ঘন্টায় দোষীরা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে। হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলেন,কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা হতে পারে!নিরাপত্তার অভাব বোধ করছি। […]

এই মুহূর্তে জেলা

আরজি কর-কান্ডে প্রতিবাদ হাওড়াতেও , চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মিছিল।

হাওড়া, ১০ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনায় এবার পথে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আজ শনিবার সকালে পোস্টার, ব্যানার হাতে মিছিল করেন তাঁরা। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আরজি করের চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সাময়িক কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তবে রোগীদের যাতে না কোনও সমস্যা হয় […]

এই মুহূর্তে কলকাতা

মহিলা ট্রেনি ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরজিকর মেডিকেলে।

কলকাতা, ৯ আগস্ট:- আজ শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই আরজিকরে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। রাত ২টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে […]

এই মুহূর্তে জেলা

ছাত্র-বিক্ষোভে উত্তাল হাওড়ার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজ।

হাওড়া, ৯ আগস্ট:- ‘তুফান ঘোষকে মানছি না।’ তুমুল বিক্ষোভ হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজে। ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পুলিশের সামনেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিবদমান দুই পক্ষ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ […]

এই মুহূর্তে জেলা

পরীক্ষা দিয়ে পুকুরে স্নান, হুগলিতে ডুবে মৃত্যু দুই স্কুল ছাত্রের।

হুগলি, ৯ আগস্ট:- ছাত্র সায়ন নাথ ও উজান ঘোষ কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় তাঁরা। স্থানীয়রা জানান বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দুজন তলিয়ে যায়। দুজনকে ডুবে যেতে দেখে স্থানীয়দের খবর দেয় স্কুলেরই ছাত্ররা। পরে দুই ছাত্রকে […]

এই মুহূর্তে জেলা

ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি শেওড়াফুলিতে।

হুগলি, ৯ আগস্ট:- শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেনের প‍্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।ডাউনের একটি লাইন বন্ধ। জানা গেছে চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তাঁর ছিঁড়ে যায়। ব্যান্ডেল হাওড়া শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তবে রিভার্স […]

এই মুহূর্তে জেলা

তৃনমূল অফিস গুঁড়িয়ে দিলো জেসিবি, দাঁড়িয়ে থেকে উচ্ছেদ কোন্নগরের পুরপ্রধানের।

হুগলি, ৮ আগস্ট:- জি টি রোডের যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান।বাদ গেলো না শাসক দলের অফিস।কোন্নগর বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জি টি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হল বুধবার রাতে।বহু দোকান ভেঙে দেওয়া হয়। কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ? কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, […]

এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরি হাওড়ায়, দরজা ভেঙে নগদ সহ গয়না নিয়ে চম্পট।

হাওড়া, ৭ আগস্ট:- গৃহস্থের বাড়ির দরজা ভেঙে চুরি হলো সোনার গয়না সহ নগদ টাকা। দু:সাহসিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায়। ইয়াকুব আলি মন্ডল নামের এক ব্যক্তি জগৎবল্লভপুরের বড়দিপা আরবাদি এলাকায় নতুন বাড়ি করেছিলেন। প্রতিদিনই ওই বাড়িতে তিনি আসা-যাওয়া করতেন। বুধবার সকালে প্রতিদিনের মতোই ওই বাড়িতে তিনি এসে দেখেন এই ঘটনা। জানা গেছে, মঙ্গলবার […]

এই মুহূর্তে জেলা

যুবতীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে যুবকের দাবী রিলস বানাচ্ছিলাম!উত্তরপাড়ায় চাঞ্চল্য।

হুগলি, ৭ আগস্ট:- উত্তরপাড়া কলেজ মোরের সামনে বহুজাতিক সংস্থার বিপনিতে কাজ করেন ভদ্রকালীর বাসিন্দা এক যুবতী।কাজ শেষ করে টোটো ধরবার জন্য তিনি জিটি রোডের পাশে দাঁড়িয়ে ছিলেন।বাড়িতে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছেন হটাৎ এক যুবক এসে তার মোবাইল ছিনিয়ে নিয়ে দে ছুট।যুবতীও তার পিছনে পিছনে ধাওয়া করে চোর চোর করতে করতে।জিটি রোড থেকে একটা […]

এই মুহূর্তে জেলা

উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে, আবেদন নিয়ে দোকানিদের কাছে বিধায়ক।

হুগলি, ৬ আগস্ট:- উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে। এই আবেদন নিয়েই দোকানে দোকানে ঘুরলেন বিধায়ক। মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল সরকারি জমি দখলমুক্ত করতে হবে। নির্দেশের পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সরকারি জমি দখলমুক্ত করার কাজ। তবে এখনো পর্যন্ত হুগলী চুঁচুড়া পৌর এলাকায় সেরকম কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু পৌরসভার পক্ষ থেকে দোকান সরিয়ে নেওয়ার […]