হুগলি, ৫ জুলাই:- সপ্তাহের প্রথম দিনই পেট্রোল সেঞ্চুরি হাঁকালো। পিছিয়ে নেই ডিজেলও। এই পরিস্থিতিতে মোদী সরকারকে তুলোধনা করলো হুগলী জেলা তৃণমূল লিগাল সেল। সেলের প্রাক্তন সভাপতি তথা আইনজীবি মলয় মজুমদার এদিন চুঁচুড়ার একটি পেট্রোল পাম্পে এসে সাধারন মানুষদের মিষ্টি মুখ করালো। পাশাপাশি দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখানো হলো। এদিন মোদীর প্রতিকৃতিতে […]
এই মুহূর্তে
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পাঁচদিনে আট হাজার আবেদন জমা পড়লো।
কলকাতা, ৫ জুলাই:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য গত পাঁচ দিনে আট হাজার আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা থেকেই প্রায় ছয় হাজার এবং বিভিন্ন জেলা থেকে দুই হাজারের সামান্য বেশি আবেদন জমা পড়েছে। এই জন্য মোট চারশো কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন জমা পড়েছে বলে […]
রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি বাস চালক মালিকদের।
হাওড়া, ৫ জুলাই:- গত কয়েক মাসে ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। আর সেকারণে যাত্রী ভাড়া বৃদ্ধি না হওয়ায় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ হাওড়ার বাস চালক মালিকদের। এমনিতেই করোনার জেরে বাসে যাত্রী সংখ্যাও তলানিতে এসে ঠেকেছে। রাজ্য সরকারের কাছে তাই ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছেন বাস চালক মালিকরা। তাদের দাবি, […]
আশঙ্কাই সত্যি হলো , সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুললো গোন্দোলপাড়া জুট মিলে।
সুদীপ দাস, ৫ জুলাই:- আশঙ্কাই সত্যি হলো। ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিল গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে। আর লরি […]
আগামীকাল তৃণমূলের সংসদীয় বৈঠকে নতুন পুরানো সদস্যদের উপস্থিত থাকার বিষয়ে হুইপ জারি করলো দল।
কলকাতা, ৪ জুলাই:- সংসদীয় কাজকর্ম নিয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের পরিষদীয় দলের বৈঠক ডেকেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় নৌসর আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব নতুন বিধায়ক ছাড়াও পুরনো সদস্যদের বাধ্যতামূলকভাবে হাজির থাকতে হবে বলে হুইপ জারি করা হয়েছে। বিধানসভায় চলতি অধিবেশনে বিধায়কদের ভূমিকা […]
বাস নিয়ে জটিলতা অব্যাহত মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসছেন ফিরহাদ।
কলকাতা, ৪ জুলাই:- রাজ্য সরকার শর্তসাপেক্ষে বাস চালানোর অনুমতি দেওয়ার পর সপ্তাহ ঘুরতে চললেও ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে এখনও রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই। সোমবার নতুন সপ্তাহের প্রথম কাজের দিনেও এই জটিলতা কাটার কোন ইঙ্গিত মেলেনি। কাজেই এ দিনও পথে নেমে বাসের জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত। জ্বালানির অস্বাভাবিক দামের প্রেক্ষিতে পুরনো […]
বৃষ্টিতে গঙ্গার সীমানার পাঁচিল ধসে চাঞ্চল্য শ্রীরামপুরে।
হুগলি ,৪ জুলাই:- সকাল থেকে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে গঙ্গার সীমানা পাঁচিল ধসে চাঞ্চল্য ছড়াল। রবিবার শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবী দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই ধ্বস নামে। বেশ কয়েক জনের বাড়িতে পাঁচিল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা […]
দুয়ারে রেশনের পর এবার রাজ্য খাদ্য দফতর চালু করছে ‘দুয়ারে আধার নম্বর’।
কলকাতা,৪ জুলাই:- চলতি মাসের শেষে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই নিয়ম অনুযায়ী ওই সময়ের মধ্যে প্রত্যেক রেশন গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। শেষ মুহূর্তে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে এখনো আধার রেশন সংযুক্তির কাজে অনেকটাই পিছিয়ে […]
বাড়িতে ডেকে দম্পতিকে মারধর , আরামবাগ থানায় দারস্থ স্বামী-স্ত্রী।
আরামবাগ,৪ জুলাই:- বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে বেধরক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ। অসহায় ওই দম্পতি নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তের শাস্তির দাবীতে আরামবাগ থানার দ্বারস্থ হলেন। পারিবারিক অশান্তির জেরে মারধরের ঘটনা ঘটে আরামবাগে প্রতাপ নগরে। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। আহত ব্যক্তির নাম বিজয় সামন্ত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন […]
আরামবাগ বাস স্ট্যান্ডে হাতে গোনা বাস , বাসস্ট্যান্ড দখল অটো- টোটোর।
হুগলি, ৪ জুলাই:- বাসস্ট্যান্ডে হাতে গোনা কয়েকটি দুরপাল্লার বাস আর লোকাল বাস চলছে। নাজেহাল অবস্থা বাসযাত্রীদের। টোটো ও অটো চালকেরা তাই এক প্রকার বাসস্ট্যান্ড দখল নিয়েছে বলা যায়।এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডের।এই সুযোগকে কাজে লাগাচ্ছে টোটো, অটো ও মারুতি চালকেরা। যে যেমন পাচ্ছে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন তারা। করোনা পরিস্থিতিতে মানুষ এমনিতেই […]

