হুগলি ,৪ জুলাই:- সকাল থেকে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে গঙ্গার সীমানা পাঁচিল ধসে চাঞ্চল্য ছড়াল। রবিবার শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবী দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই ধ্বস নামে। বেশ কয়েক জনের বাড়িতে পাঁচিল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ বাড়ির লোকজন দের নিরাপদ স্থানে নিয়ে যায়। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
Related Articles
করোনা মোকাবিলায় সত্যবালা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হল আজ থেকে।
হাওড়া,৭ মার্চ :- করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালকে। হাওড়াতেও ঘুসুড়ির সত্যবলা আইডি হাসপাতালকে করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। আজ শনিবার থেকেই ওই হাসপাতালে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে বিভাগীয় চিকিৎসক ডাঃ মলয় ভট্টাচার্য্য বলেন, আমরা করোনা মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের হাসপাতালের মেল ওয়ার্ডের একটি […]
ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের শুরু হল ট্রেনিং।
সুদীপ দাস, ৫ জানুয়ারি:- কর্পোরেশন নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আজ থেকে শুরু হয়ে গেল নির্বাচনের কাজে যে সমস্ত সরকারি কর্মী অংশগ্রহণ করবেন তাদের ট্রেনিং। চন্দননগর কর্পোরেশনের ভোটের দামামা বেজে গেছে। করোনার তৃতীয় ঢেউ শুরু হলোও নির্বাচন রয়েছে বহাল। আর সেই নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে রুপায়ন করার লক্ষ্যে যে সমস্ত সরকারি কর্মীরা মানুষের ভোট নেওয়ার কাজ করবেন […]
হাওড়ায় বসন্ত উৎসবে মাতলেন আট থেকে আশি সকলে।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- স্বপ্ন সিঁড়ি ও হাওড়ার বালিটিকুরি সজীব সংঘের আয়োজনে বসন্ত উৎসবে মাতলেন সমগ্র এলাকাবাসী। রবিবার হাওড়ার বালিটিকুরির সজীব সংঘের নিজ প্রাঙ্গণে বসন্তের রঙে রাঙাতে রঙিন আবির নিয়ে সংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানে মেতে ওঠেন আট থেকে আশি সকলেই। যা দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। Post Views: 299








