হাওড়া, ৪ জুলাই:- রবিবার বিকেলে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরপর চারটি বাসে আচমকাই আগুন লাগে। এই ঘটনায় দুটি স্কুল বাস এবং একটি মিনি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয় মানুষ নিজেরাই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বৃষ্টির জমা জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকলে খবর দেওয়া হলে দমকলের […]
এই মুহূর্তে
দুই ছেলে-মেয়ের কাছেই অতিরিক্ত প্রানী মা , স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে মুম্বাই থেকে রিষড়ায় ফিরলেন বৃদ্ধা।
সুদীপ দাস, ৪ জুলাই:- স্বামী-স্ত্রী আর অ্যালসেসিয়ান, জায়গা বড়ই কম; আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কিছু মায়ের কাছে নচিকেতার চিরন্তন সত্য গানের এই লাইন! হাওড়ার রামরাজাতলার সাবিত্রীদেবীও সেরকমই একজন মা। সাবিত্রীদেবীর দুই মেয়ে ও এক ছেলে। থাকতেন হাওড়ার ছেলের কাছে। কিন্তু গতবছর করোনা আবহে লকডাউন শুরু হওয়ায় সাবিত্রীদেবী যেন সংসারে অতিরিক্ত প্রানী হয়ে ওঠে। বছর ৭৫-এর […]
বাড়ির পোষ্যের অস্বাভাবিক আচরণেই হাওড়ায় ডাকাতির কিনারা করলো পুলিশ।
হাওড়া,৪ জুলাই:- তদন্তে নেমে বাড়ির পোষ্যের অস্বাভাবিক আচরণের বিষয় জানতে পেরেই হাওড়ায় ডাকাতির কিনারা করে ফেলল ব্যাঁটরা থানার পুলিশ। গত ২৫ শে জুন হাওড়া ব্যাঁটরার হৃদয়কৃষ্ণ ব্যানার্জী লেনে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। ডাকাতির সময় বাড়ির পোষা কুকুর কোনরকম চিৎকার করেনি বলে জানতে পারে পুলিশ। ঘটনার সময় বাড়ির পোষ্য চুপচাপ ছিল। ‘অচেনা’ […]
হাওড়ায় জোড়া পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২।
হাওড়া,৪ জুলাই:- হাওড়ায় জোড়া পথ দুর্ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে। ওই ঘটনায় এক সাইকেল আরোহী প্রাণ হারান। আরেকটি দুর্ঘটনা ঘটে ডোমজুড়ের সলপে। ওই ঘটনায় আহত হন দুই বাইক আরোহী। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এক সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনের চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় উদয়নারায়নপুরের প্রতাপচক এলাকার বাসিন্দা অপূর্ব […]
কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছেন ৬২ লক্ষ কৃষক।
কলকাতা,৪ জুলাই:- রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যের ৬২ লক্ষ কৃষককে প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা করে দিয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের এক হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি এই প্রকল্পে আর্থিক সুবিধা বছরে সর্বোচ্চ ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার এবং […]
প্রাক্তন বিধায়ক সুলতান সিংয়ের জীবনাবসান।
কলকাতা, ৪ জুলাই:- রাজ্যের প্রাক্তন বিধায়ক সুলতান সিংয়ের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। গত তিনদিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান। ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হাওড়ার বালি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মৃত্যুতে গভীর […]
নির্বাচন পরবর্তী হিংসাকে লঘু করে না দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা,৪ জুলাই:- আদালতের নির্দেশ মেনে রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোন ঘটনাকে যেন লঘু করে না দেখা হয় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যকে প্রতিটি ঘটনার জন্য আলাদাভাবে এফ আই আর দায়ের করার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র আজ […]
তৃণমূল এসসি , এসটি , ওবিসি সেলের উদ্যোগে রক্তদান চুঁচুড়ায়।
সুদীপ দাস,৩ জুলাই:- হুগলী চুঁচুড়া-শহর তৃণমূল এসসি,এসটি,ওবিসি সেলের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চকবাজার দেবীপার্ক এলাকায়। দেবীপার্কের ৬নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এই শিবির অনুষ্ঠিত হয়। মূলত সংগঠনের শহর সভানেত্রী অনিন্দিতা মন্ডল আয়োজিত এই শিবিরকে সাধারন শিবির বলা ভূল হবে কারন দলীয় বহু নেতা-মন্ত্রীর উপস্থিতি ও কর্মীদের উৎসাহ-উদ্দীপনায় এই শিবির উৎসবের রূপ নেয়। সকাল […]
পাড়ায় খাতা কর্মসূচি আরামবাগে।
আরামবাগ, ৩ জুলাই:- পাড়ায় খাতা কর্মসূচি হলো আরামবাগ। এদিন আরামবাগ পৌরসভার ছয় ও চোদ্দ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি। আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী এলাকার মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধান করেন। পাশাপাশি সরকারি প্রকল্পগুলিকে এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নাম নতিভুক্ত করা হয়। এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। এই […]
পেট্রোল-ডিজেলে শুল্ক ছাড় অব্যাহত রাখল নবান্ন।
কলকাতা, ৩ জুলাই:- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর লিটার পিছু এক টাকা করে শুল্ক ছাড় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাস এই ছাড় কার্যকর থাকবে বলে অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম প্রতি লিটার একশ টাকা অতিক্রম করেছে। কলকাতাতেও লিটার পিছু […]

