কলকাতা, ৪ জুলাই:- সংসদীয় কাজকর্ম নিয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের পরিষদীয় দলের বৈঠক ডেকেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় নৌসর আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব নতুন বিধায়ক ছাড়াও পুরনো সদস্যদের বাধ্যতামূলকভাবে হাজির থাকতে হবে বলে হুইপ জারি করা হয়েছে। বিধানসভায় চলতি অধিবেশনে বিধায়কদের ভূমিকা কী হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য অধিবেশন চলাকালীন নিয়মিত বিধানসভায় এসে সংসদীয় কাজকর্ম ছাড়াও আলোচনায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন।
Related Articles
তিন নদীর বাঁধ উপচে প্লাবিত আরামবাগের বিস্তৃন এলাকা।
মহেশ্বর চক্রবর্তী , ৩১ জুলাই:- অবশেষে আশঙ্কাই সত্যি হলো।দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি, দামোদর নদীর জল বাঁধ উপচে প্লাবিত হলো আরামবাগের বিস্তৃন এলাকা। কয়েক হাজার মানুষ জলবন্দি হলো আরামবাগে।পাশাপাশি বিঘার পর বিঘা জমির ধান জলে তলায়। বর্ষাকালীন আমন ধান নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত চাষীদের জানা গিয়েছে আরামবাগ মহকুমায় বহু মাটির বাড়ি বন্যার জলে পড়ে গিয়েছে। বাড়ির ভেতর […]
ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী।
উঃ২৪পরগনা , ৭ জুলাই:- একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। ডিউটি শেষে প্রত্যেকেরই বাড়ি ফেরার একটা তাড়া থাকে। এর ব্যতিক্রম ঘটেনি ওই দুই পুলিশকর্মীর ক্ষেত্রেও। সোমবার রাত ৯ টার সময় কাজ সেড়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। যাচ্ছিলেন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। সেখানে […]
ডিএল এড কলেজ গুলিতে ভর্তি এবার অনলাইনেই।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- রাজ্যের ডিএল এড কলেজগুলিতে এ বছর থেকে আর অফলাইনে কোনও ভর্তি হবে না। পুরো প্রক্রিয়ায় হবে অনলাইনে। সেইসঙ্গে মেধাতালিকাও প্রকাশ করা হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ডিএলএড কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে। কলেজগুলি শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ […]









