সুদীপ দাস, ৫ জুলাই:- আশঙ্কাই সত্যি হলো। ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিল গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে। আর লরি এলে লরি আর গোডাউন মিলে ৭০০ বেল্ট দিতে হবে। শ্রমিকেরা এই দাবি মানতে চায়নি। এরপর লেবার অফিসারের সংগে মিটিং হয়। কোনো সুরাহা না হওয়ায় প্রশাসনিক পর্যায় এব্যাপারে আলোচনা হলেও ব্যর্থ হয়। দুজকে চার্জশিট দেয় মিল কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ৪০০ বেল্ট প্রোডাকশন দিয়েছিল কিন্তু কোম্পানি মানতে নারাজ।আজ সকালে হঠাৎ এই সাসপেনশন অফ ওয়র্কের নোটিশ ঝুলিয়ে দেয় গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ। প্রায় আড়াই বছর বন্ধের পর ১ নভেম্বর খুলেছিল এই জুটমিল। রাজ্যে বিধামসভা নির্বাচন মিটতেই ফের বন্ধ হয়ে গেলো এই মিল। বেকার হয়ে পরলেন প্রায় ৪ হাজার শ্রমিক। এবিষয়ে মিল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
চন্দ্রযানে চন্দননগরের শুভদীপ ,যাদবপুরের প্রাক্তনীর পরিবারের দাবি অবিলম্বে র্যাগিং বন্ধ হোক।
হুগলি, ২৬ আগস্ট:- চন্দননগরের মানকুন্ডু গ্রীণ পার্কের বাসিন্দা দম্পতি প্রবীর ও রীনা দে।দুজনেই রেল কর্মি। তাদর একমাত্র ছেলে শুভদীপ শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম স্কুল থেকে পড়াশোনা শেষ করে যাদবপুরে ভর্তি হন। জয়েন্টে ৯৫ র্যাঙ্ক করেন। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে এম টেক করেন যাদবপুর থেকে।আই আই টি খরগপুর থেকে মাস্টার্স করেন। আইসিআরভি পরীক্ষায় সফল হয়ে ইসরোয় […]
দুবছরের কম বয়সী শিশুর মায়েদের কোভিড ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হলো হাওড়ায়।
হাওড়া, ১৪ জুলাই:- দুবছরের কম বয়সী শিশুর মায়েদের কোভিড ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হলো হাওড়ায়। বুধবার থেকে পুরসভার ৬৬টি ওয়ার্ডেই এই কর্মসূচি শুরু হয়েছে। সকালে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডের ৪ নং বরো অফিস সংলগ্ন পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক […]
তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হলো শতাব্দী রায়কে।
কলকাতা , ১৭ জানুয়ারি:- তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হয়েছে শতাব্দী রায়কে। শতাব্দী ছাড়াও মালদহের মোয়াজ্জেম হোসেন ও দক্ষিণ দিনাজপুরের শংকর চক্রবর্তীকেও দলের রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই তাদের রাজ্য ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তৃণমূল। শুক্রবার নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ। শতাব্দীর […]







