হাওড়া, ১৩ আগস্ট:- দীর্ঘদিন ধরে জমে থাকা জল সরানোর দাবিতে হাওড়ার লিলুয়া বেলগাছিয়া মোড়ের কাছে বেনারস রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক বেনারস রোড অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন এলাকা। অনেক বাড়ির ভিতরে এখনও রয়েছে জল। বাড়ি থেকে বেরলেই রাস্তায় হাঁটু সমান জল। সেই পরিস্থিতিতে এখনও পর্যন্ত […]
এই মুহূর্তে
বাংলা ছাড়াও ১৪ রাজ্যেও খেলা হবে দিবস পালিত হবে , জানালেন ক্রীড়ামন্ত্রী।
কলকাতা, ১৩ আগস্ট:- রাজ্য সরকার খেলা হবে দিবস উপলক্ষে আগামী সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়াজন করবে। এই ম্যাচে ভারতের জাতীয় দল, বাংলার বিরুদ্ধে খেলবে। কোভিড বিধিমেনে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন ওই দিন সারা রাজ্যজুড়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে […]
পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক।
কলকাতা, ১৩ আগস্ট:- পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের চার জন আধিকারিককে ২০২১ সালে সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক দেওয়া হয়েছে। দেশের ১৫২ জন পুরস্কার-প্রাপক পুলিশ আধিকারিকের মধ্যে ২৮ জন মহিলা। পশ্চিমবঙ্গের চার জন সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ এই পদক পেয়েছেন। […]
আগামীকাল অনাড়বম্বর ভাবে পালিত হবে কন্যাশ্রী দিবস।
কলকাতা, ১৩ আগস্ট:- এবছরও কোভিডের ছায়া কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে। শনিবার রবীন্দ্র সদনে সীমিত সংক্ষক অতিথিদের উপস্থিতিতে দিনটি পালন করার আয়োজন করছে রাজ্য সরকার। যেখানে প্রকল্প রূপায়নে সেরা জেলাগুলিকে পুরস্কৃত করার পাশাপাশি সেরা ছাত্রীদের পুরস্কার এবং সম্বর্ধনাও দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেরা জনমুখী প্রকল্পগুলির অন্যতম কন্যাশ্রী। প্রতিবছর ১৪ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা […]
ডানকুনি জোড়া খুনের তদন্তে এলো স্নিফার ডগ।
হুগলি , ১৩ আগস্ট:- ডানকুনি জোড়া খুনের তদন্তে এলো স্নিফার ডগ। বীরভূম ইলামবাজারের ব্যবসায়ী ইমাম খান ও তার গাড়ি চালক বরুন মূর্মু গত ৫ আগস্ট থেকে নিখোঁজ।তাদের দুজনকে খুন করে ডানকুনির পচা খালে ফেলে দেয় বলে পুলিশি জেরায় কবুল করে ঘটনায় অভিযুক্ত তিনজন।ধৃতদের দেখানো জায়গায় আধুনিক জেসেবি দিয়ে খালের পাঁক তুলে মৃতদেহের খোঁজে তল্লাসী চালানো […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা রুখতে বিশেষ তল্লাশি চন্দননগর কমিশনারেটের।
সুদীপ দাস, ১২ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনের পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে কোনরকম নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। এদিন চন্দননগর কমিশনারেটের উদ্যোগে ডিসিপি বিদিত রাজ বুন্দেশের নেতৃত্বে চুঁচুড়ার বিভিন্ন শপিং মল ও রাস্তায় তল্লাশি চালানো হয়। চুঁচুড়ার নবনির্মিত কেপিএস মলে ঢুকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি মলের নিরাপত্তা […]
লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ আগস্ট:- লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ স্পষ্ট জানিয়েছেন। এই নিয়ে বিভিন্ন জেলা থেকে ফর্ম কারচুপি সহ নানা রকম অভিযোগ আসার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন একমাত্র দুয়ারে সরকার শিবিরেই বিনামূল্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের বৈধ ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মে একটি নির্দিষ্ট নম্বর থাকবে, যা নকল করা […]
গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে জীবন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ১২ আগস্ট:- হুগলি জেলার খানাকুলের বানভাসী মানুষের অসহায় অবস্থা চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবন কাটচ্ছেন বন্যা কবলিত অসহায় মানুষেরা। ধীরে ধীরে বন্যার জল কমলেও এখনও জলবন্দি কয়েক হাজার মানুষ। পাশাপাশি গৃহপালিত পশু গুলিও জলবন্দি হয়ে পড়েছে। এই সমস্ত গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে […]
বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ঠেলে ধস্তাধস্তি।
হাওড়া , ১২ আগস্ট:- বাংলায় নারীদের মর্যাদা ফিরিয়ে আনা, গণতন্ত্র রক্ষা এবং বাংলাকে বাঁচানোর দাবিতে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় জনতা মহিলা মোর্চা হাওড়া সদরের ডাকে এক অবস্থান বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়। হাওড়া ময়দান বঙ্কিম সেতুর ফ্লাইওভারের নীচে হাওড়া পুরনিগমের বিপরীতে জমায়েতের পর এদিন মিছিল শুরু হয়। হাওড়া জেলা সদর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী […]
কোভিড পরিস্থিতিতে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজপ্রাপ্তকে মুক্তি দেবার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১২ আগস্ট:- কভিড অতীমারি পরিস্থিতিতে মানবিকতার কথা বিচার করে রাজ্য সরকার আরও এক দফায় বিভিন্ন সংশোধনাগারে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এর মধ্যে সাত জন মহিলা। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগে […]

