কলকাতা, ১২ আগস্ট:- কভিড অতীমারি পরিস্থিতিতে মানবিকতার কথা বিচার করে রাজ্য সরকার আরও এক দফায় বিভিন্ন সংশোধনাগারে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এর মধ্যে সাত জন মহিলা। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগে গত দোসরা আগস্ট রাজ্য সরকার একই কারণে ৬৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তর মুক্তির কথা ঘোষণা করেছিল।
Related Articles
উলুবেড়িয়ার গঙ্গায় পেল্লাই সাইজের ইলিশ। দাম উঠলো ৯ হাজার !
হাওড়া, ৩০ আগস্ট:- ইলিশে মজে বাঙালি। উলুবেড়িয়ার গঙ্গায় উঠলো পেল্লাই সাইজের ইলিশ। দাম উঠলো ৯ হাজার! উলুবেড়িয়া গঙ্গায় মিললো পেল্লাই সাইজের ইলিশ। ৩ কেজি ওজনের ইলিশ ধরা পড়ল মৎস্যজীবিদের জালে। ৩ কেজি ইলিশের দাম উঠল ৯ হাজার টাকা। উলুবেড়িয়ার হীরাগঞ্জ এলাকায় গঙ্গায় জগন্নাথ বাগ নামের এক মৎস্যজীবীর জালে ওঠে এই পেল্লাই ইলিশ। ইলিশ দেখতে ভীড় […]
আর্সেনিক প্রবণ উত্তর ২৪ পরগনায় আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে জল প্রকল্প নির্মাণের কাজ শুরু করল রাজ্য।
কলকাতা, ১০ এপ্রিল:- আর্সেনিক প্রবণ উত্তর ২৪ পরগনা জেলায় সমস্ত ব্লকে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে রাজ্য সরকার ৪ হাজার কোটি টাকা মূল্যের ৪ টি জল প্রকল্প নির্মাণের কাজ শুরু করেছে । ইতিমধ্যে ২ টি প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে, বাকি ২ টি প্রকল্পের কাজ জোরকদমে চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে […]
আন্তঃজেলা শিশু পাচারকারী চক্রের পান্ডা গ্রেফতার উত্তরপাড়ায়।
হুগলি, ১৪ এপ্রিল:-উত্তরপাড়া থেকে আন্তঃজেলা শিশু পাচারকারী চক্রের পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। এদিন ভোরে দক্ষিণ দিনাজপুরের পাতিরাম থানার পুলিশ উত্তরপাড়া থানার পুলিশের সহযোগিতায় উত্তরপাড়ার দ্বারিক জঙ্গল রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে অনিতা ঝুনঝুনওয়ালা নামে এক মহিলা শিশু পাচারকারীকে গ্রেফতার করে। ওই মহিলাকে গ্রেপ্তারের আগে পুলিশ হাওড়া থেকে একটি ২৬ দিনের শিশুকে উদ্ধার করে পুলিশ। শিশু […]









