সুদীপ দাস, ১২ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনের পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে কোনরকম নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। এদিন চন্দননগর কমিশনারেটের উদ্যোগে ডিসিপি বিদিত রাজ বুন্দেশের নেতৃত্বে চুঁচুড়ার বিভিন্ন শপিং মল ও রাস্তায় তল্লাশি চালানো হয়। চুঁচুড়ার নবনির্মিত কেপিএস মলে ঢুকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি মলের নিরাপত্তা কর্মীদের হাতেকলমে তল্লাশি চালানোর প্রশিক্ষন দেওয়া হয়। স্বাধীনতা দিবসের পরের দিন পর্যন্ত মলে আগত পুরুষদের আর মেশিনে নয়, হাতে শরীর তল্লাশীর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মল কর্তৃপক্ষকে স্বাধীনতা দিবস সহ বিশেষ দিনগুলিতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর ব্যান্ডেল এলাকায় পরিদর্শন করেন পুলিশ কর্তারা।
Related Articles
ত্রিবেণী স্টেশন চত্বরে উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- ত্রিবেণী রেল স্টেশনের উচ্ছেদকে কেন্দ্র করে আজ স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যান্ডেল-কাটোয়া শাখার ত্রিবেণী রেল স্টেশনের পাশে রেলের জমিতে বসবাসরত এবং ব্যবসায়িক কার্যক্রম চালানো মানুষদের উচ্ছেদের জন্য রেলের পক্ষ থেকে একটি নোটিশ লাগানো হয়েছিল। তবে সেই নোটিশে কোনো সই বা সিলমোহর ছিল না, যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষের জন্ম দেয়। নোটিশ […]
কসবায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় বিজেপি ও সিপিএমের হাত! দাবি কল্যাণের।
হুগলি, ১৬ নভেম্বর:- খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় বিজেপি সিপিএমের হাত! ডানকুনির চাকুন্দিতে সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিস্ফোরক দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এ এদিন এক নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড পাম্প হাউস সহ একাধিক ঢালাই রাস্তার উদ্বোধন করেন সাংসদ। উদ্বোধনী মঞ্চ থেকে ফের সিপিএম- বিজেপিকে নিশানা করে কল্যাণ। এদিন মোহাম্মদ সেলিমকে চ্যালেঞ্জ […]
উপন্যাস , গল্প লেখার পাশাপাশি একই দক্ষতায় আইন শৃঙ্খলা সামলাচ্ছে পুলিশ কমিশনার হুমায়ুন কবির
হুগলি , ৬ নভেম্বর:- ছোট গল্প,উপন্যাস, সিনেমার স্ক্রিপ্ট লেখা,সিনেমা পরিচালনার সাথে সাথে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির। এক কথায় বলা যায় পুলিশ কমিশনার হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন কমিশনারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে।অনেক প্রতিভার অধিকারী চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। […]








