কলকাতা, ১৩ আগস্ট:- রাজ্য সরকার খেলা হবে দিবস উপলক্ষে আগামী সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়াজন করবে। এই ম্যাচে ভারতের জাতীয় দল, বাংলার বিরুদ্ধে খেলবে। কোভিড বিধিমেনে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন ওই দিন সারা রাজ্যজুড়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে উযাপিত করা হবে। ক্রীড়ামন্ত্রী জানান বাংলা ছাড়াও ১৪ রাজ্যেও খেলা হবে দিবস পালিত হবে। উলেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খেলাধুলার প্রসার ও প্রচারে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।
Related Articles
ছাত্রদের স্কুলমুখী করতে মাসের নির্দিষ্ট একটি দিনে কেক কেটে ছাত্রদের জন্মদিন পালনের সিদ্ধান্ত।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- ওদের পরিবারের সামাজিক অবস্থান নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে। ফলে এই সমস্ত পরিবারের সন্তানদের জন্মদিন বাড়িতে ঘটা করে হয়তো পালন করা সম্ভব হয়না। তাই এই সমস্ত ছাত্রদের পাশে এবার এগিয়ে এলো তাদের স্কুল। হাওড়ার বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষকরা মিলে স্থির করেছেন বছরের বারো মাস ধরেই প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন […]
ঘূর্নিঝড় জাওয়াদ নিয়ে সতর্কতা মুলক ব্যবস্থা আরামবাগ পৌরসভার।
আরামবাগ, ৪ ডিসেম্বর:– সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টিপাত। ঘূর্নিঝড়ের পূর্বাভাস। এই ঘূর্নিঝড় নিয়ে ইতিমধ্যে প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করেছে। এদিন আরামবাগ পৌরসভায় ঘূর্নিঝড় জাওয়াদ নিয়ে জরুরি ভিত্তিতে একটি সভা হয়। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাব আরামবাগের ওপর পড়তে পারে। তাই আগে থেকে যেমন সতর্কতা মুলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবং ঝড় পরবর্তী ক্ষেত্রে ক্ষয়ক্ষতি […]
উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের দুই সাংসদ ভোট দেওয়ায় তৈরি হলো নতুন বিতর্ক।
কলকাতা, ৬ আগস্ট:- দলীয় নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা দুই সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। আজ নতুন দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্বে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী ভোট দেন। বেলা সাড়ে বারোটা নাগাদ তারা ভোট দিতে যান। […]









