কলকাতা, ১৩ আগস্ট:- পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের চার জন আধিকারিককে ২০২১ সালে সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক দেওয়া হয়েছে। দেশের ১৫২ জন পুরস্কার-প্রাপক পুলিশ আধিকারিকের মধ্যে ২৮ জন মহিলা। পশ্চিমবঙ্গের চার জন সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ এই পদক পেয়েছেন। অপরাধের তদন্ত করার ক্ষেত্রে উচ্চ মানের পেশাদারিত্ব বজায় রেখে কাজে উৎসাহিত করার জন্য এবং শ্রেষ্ঠ তদন্তকারী আধিকারিকদের স্বীকৃতি দিতে ২০১৮ সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এ বছর যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে ১৫ জন সিবিআই আধিকারিক, ১১ জন মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের, ১০ জন উত্তরপ্রদেশ, ৯ জন কেরল ও রাজস্থান, ৮ জন তামিলনাডু পুলিশ, বিহারের ৭ জন। গুজরাট, কর্ণাটক ও দিল্লি পুলিশের ৬ জন, আসাম ও পশ্চিমবঙ্গ পুলিশের ৪ জন, ত্রিপুরা পুলিশের ১ জন আধিকারিক রয়েছেন।
Related Articles
নিয়োগে দুর্নীতি ঠেকাতে আমলাদের ওপরেই ভরসা সরকারের।
কলকাতা, ২৯ আগস্ট:- রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রায় সাড়ে সাত হাজার শূন্য পদে নিয়োগের তোড়জোড় শুরু করেছে। সেই সূত্রে জেলা স্তরের বাছাই কমিটি বা ‘ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি’ পুনর্গঠনের বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। এখন থেকে এই কমিটিতে আর কোনও জনপ্রতিনিধি বা তাঁদের মনোনীত সদস্য থাকবেন না বলে […]
যৌতুক দাবি করে অত্যাচার। আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। গ্রেফতার স্বামী সহ তিন।
হাওড়া , ২৫ জুলাই:- যৌতুকের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার সকালে অশান্তি চরমে ওঠে। অত্যাচার সহ্য করতে না পেরে তরুণী গৃহবধূ ( ২০ ) গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা এলাকার ফোরশোর রোড এআরপি […]
এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড়ের চাঁদমারি এলাকায় পুকুরের জলে ডুবে স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা। বুধবার ওই ঘটনার পর যুবককে উদ্ধার করে বেলুড়ের একটি নার্সিংহোমে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরই প্রবল উত্তেজনা তৈরি হয় নার্সিংহোম চত্বরে। এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক দাস নামের ওই যুবক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন […]








