সুদীপ দাস,১৪ আগস্ট:- ৭৫তম স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে তৎপর রেল পুলিশ। শনিবার ব্যান্ডেল স্টেশনে তল্লাশি চালালো ব্যান্ডেল আরপিএফ ও জিআরপি থানা। রাজ্য ও কেন্দ্র এই দুই রেল পুলিশের যৌথ উদ্যোগে এদিন প্লাটফর্মে আগত যাত্রীদের শরীর ও ব্যাগে তল্লাশি চালানো হয়। পাশাপাশি প্লাটফর্মে আসা সমস্ত ট্রেনে উঠে তল্লাশি চালায় পুলিশ। এদিন গোটা রেল লাইনেও ডিটেক্টর দিয়ে […]
এই মুহূর্তে
রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু আগামী মঙ্গলবার থেকে , প্রথম পর্যায়ে পাবে ১৭০ জন।
কলকাতা,১৪ আগস্ট:- আগামী মঙ্গলবার থেকে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা শুরু হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় বিভিন্ন জেলার ১৭০ জন পড়ুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছে। এখনও অবধি রাজ্যের প্রায় ৭০ হাজার পড়ুয়া এই কার্ডের জন্য আবেদন করেছে। তার মধ্যে থেকেই এই ১৭০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। […]
নিউটাউনে জঙ্গীর সন্ধান মেলায় সেখানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাব তৈরির সিদ্ধান্ত।
কলকাতা,১৪ আগস্ট:- নিউটাউনের আবাসনে জঙ্গীর সন্ধান মেলার প্রেক্ষিতে ওই এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নিউটাউনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে পরিচালনা পর্ষদের বৈঠকে নিউটাউনে এসটিএফ হাব তৈরীর জন্য ৪ একর জমি বরাদ্দ […]
উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করতে সেন্টিনাল সার্ভে শুরু করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা,১৪ আগস্ট:- কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উপসর্গহীন করোনা রোগীদের চিহ্নিত করতে রাজ্য সরকার তৃতীয় দফার সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে। এই পর্যায়ে সংক্রমনের শৃংখল ভাঙতে মূলত জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গহীন করোনা রোগীদের ওপর সমীক্ষা চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। প্রতি জেলার একটি করে হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করতে ইতিমধ্যে রাজ্যের […]
বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু পৌঢ়ের।
হাওড়া, ১৪ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ক্ষেত্র মিত্র লেনে ওই ঘটনা ঘটে। মৃতের নাম তপন সিংহ (৫৮)। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারেই তিনতলা বাড়ির ছাদ থেকে তিনি নিচে পড়েন। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে সর্বত্র কড়া নিরাপত্তা। বালিতে গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং।
হাওড়া, ১৪ আগস্ট:- দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশন সহ জেলার সর্বত্র কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। বালিতে গাড়ি থামিয়ে চলছে পুলিশের নাকা চেকিং। এদিন বালির দু’নম্বর জাতীয় সড়ক বালি ব্রিজের সামনে বালি থানার তরফ থেকে নাকা চেকিং করা হয়। প্রায় সব গাড়ি দাঁড় করিয়ে এদিন তল্লাশি করা হয়। যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে দেখা হয়। গাড়ি […]
লকডাউনে ময়দানের অসহায় ঘোড়াদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা ,১৪ আগস্ট:- লকডাউনে অসহায় অবস্থায় পড়া ময়দানের ঘোড়াদের খাবার জোগানোর ব্যাপারে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বন দফতরের উদ্যোগে তাদের ভরপেট খাবার দিতে ও দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। এবার ওইসব প্রাণীদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দফতর। ঘোড়ার মালিকরা আগেই জানিয়েছিলেন লকডাউনে তাঁদের […]
কন্যাশ্রী দিবস পালিত হলো আরামবাগে।
আরামবাগ, ১৪ আগস্ট:- ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসেব পালিত হলো আরামবাগ বিডিও অফিসে।এদিন ছাত্রীদের নিয়ে কোভিড প্রোটোকল মেনে আরামবাগ বিডিও অফিসে কন্যাশ্রী দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের বিডিও কৌশিক ব্যানার্জী,জয়েন বিডিও অয়ন রক্ষিত, সব্যসাঁচী দাস,ওয়েল ফেয়ার অফিসারসহ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া ও কর্মাধ্যক্ষ মিনহাজসহ অন্যান্যরা। উল্লেখ্য এই কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে […]
আমার গ্রাম আমার বাগান ” প্রকল্পের উদ্বোধন হলো গোঘাটে।
আরামবাগ, ১৩ আগস্ট:- আরামবাগ মহকুমার গোঘাট দুই নম্বর ব্লকে “আমার গ্রাম আমার বাগান ” প্রকল্পের উদ্বোধন হয়ে গেলো। গোঘাটের শ্রীপুরে এই প্রকল্পের সুচনা হয়। জানা গিয়েছে কামারপুকুর পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সরকারের নতুন এই আমার গ্রাম আমার বাগান প্রকল্পটির উদ্বোধন হয়। এদিন মোট ৫০০ টি আম গাছ রোপন করা হয়। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ করা […]
অবিলম্বে স্কুল খোলার দাবি , হাওড়ায় রাস্তা অবরোধ করে প্রতীকী ক্লাসরুম , ডেপুটেশন ডিআই-কে।
হাওড়া , ১৩ আগস্ট:- অবিলম্বে স্কুল খোলার দাবিতে এসএফআই এর বিক্ষোভ হলো হাওড়াতেও। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এসএফআই এর তরফ থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে হাওড়ার স্কুল শিক্ষা দফতরে ( শিক্ষা ভবন, হাওড়া ) আসার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল দেয়। এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড টপকে শিক্ষা ভবনের গেটের সামনে আসার চেষ্টা করলে […]

