এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা কামনায় শেওড়াফুলিতে গনেশ পুজো।

হুগলি, ১০ সেপ্টেম্বর:- ভবানীপুর কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা করে শেওড়াফুলিতে গনেশ দেবতার পুজো অনুষ্ঠিত হচ্ছে। শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন আমাদের নেত্রী যেভাবে রাজ্যের সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েছেন তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। জগৎ জননী মা দুর্গার মর্তে আগমনের আর একমাস বাকি। ইতিমধ্য ধরাধাম মায়ের আগমনের অধীর অপেক্ষায় প্রহর গুনছে, […]

এই মুহূর্তে জেলা

১০০ শতাংশ প্রতিবন্ধীর উঠছে না হাতের ছাপ , “আধার” না পেয়ে আঁধারে পোলিও আক্রান্ত তাপস !

সুদীপ দাস, ১০ সেপ্টেম্বর:- বিধাতার নিষ্ঠুর পরিহাস বলতে বোধহয় একেই বোঝায়। সেই বছর তিনেক বয়সে মা হারিয়েছেন। ৫বছর বয়স থেকেই শারিরীক সমস্যা শুরু। আর মাত্র ৮বছর বয়সে বাবাও চোখ বুঝলেন। তখন সম্বল শুধুমাত্র বছর দশেকের বড় একমাত্র দাদা। ভাইয়ের কথা চিন্তা করে কিশোর বয়সেই বিয়েটা করে ফেলেন দাদা। সেই থেকে আজ অবধি ভাইয়ের সর্বক্ষনের সঙ্গী […]

এই মুহূর্তে জেলা

এন,আর,এস এর পর আর,জি,করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন ডা: সুদীপ্ত রায়।

তরুণ মুখোপাধ্যায়, ৯ সেপ্টেম্বর:- হুগলি স্বাস্থ্য ক্ষেত্রে আবারো একটা বড় দায়িত্ব পেলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তাকে আর,জি,কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হলো। এর কিছুদিন আগেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের এই দায়িত্ব দেয়া হয়েছে। চিকিৎসক ডক্টর সুদীপ্ত রায় আর,জি,কর মেডিকেল কলেজের প্রাক্তনী। ভারতবর্ষের চিকিৎসক দের সবচেয়ে […]

এই মুহূর্তে জেলা

দেনার টাকা শোধ করতে না পেরে হতাশায় হাতের শিরা কেটে ছেলে ও মা আত্মঘাতী হাওড়ায়।

হাওড়া, ৯ সেপ্টেম্বর:- বাজারে অনেক ধারদেনা হয়ে গিয়েছিল। সেই কারণে মাঝেমধ্যে পারিবারিক অশান্তি হতো টাকাপয়সা নিয়ে। তার জেরেই দেনার টাকা শোধ করতে না পেরে ছেলে ও মা আত্মঘাতী হলেন হাওড়ায়। পুলিশের অনুমান, চরম হতাশা থেকেই মধ্য হাওড়ার ভৈরব বার লেনে ছেলে ও মা আত্মহননের পথ বেছে নেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বন্ধ ঘর থেকে […]

এই মুহূর্তে জেলা

বেলুড় লালবাবা কলেজে অনশন বিক্ষোভ।

হাওড়া, ৯ সেপ্টেম্বর:- কলেজ প্রিন্সিপালের প্রতিশ্রুতি মতো সংশোধিত রেজাল্ট হাতে না পাওয়ায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজ চত্বরে অনশন বিক্ষোভ শুরু করেছেন। গত ৬ সেপ্টেম্বর স্নাতক স্তরের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী সেমিস্টারের পর অসম্পূর্ণ মার্কশিট হাতে পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। প্রায় তিন ঘন্টা প্রিন্সিপালকে ঘিরে চলে বিক্ষোভ। অবশেষে প্রিন্সিপালের লিখিত আশ্বাসে বিক্ষোভ ওঠে। এরপর বুধবার তাদের […]

এই মুহূর্তে জেলা

গোপীনাথ ঘাটে গোপীর বস্ত্রহরণ , গামছা পরেই থানায় অভিযোগ দায়ের !

সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- সত্যের গোপীনি নয়, ঘোর কলিযুগে গোপীর বস্ত্রহরণ! কলি বলে কথা তাই এ যুগের শ্রী কৃষ্ণও বদের ভারি। দেওয়া তো দূরের কথা মোবাইল, টাকা-পয়সা সহ বস্ত্র নিয়ে পগারপার। অগত্যা গামছা পরেই থানায় এলেন গোপী। অভিযোগ জানালেন। লক্ষ্মীবার দুপুরে এই ঘটনাতেই তোলপাড় চন্দননগরের গোপীনাথ ঘাট। এদিন হুগলীর গুরাপ থানার ব্যবসায়ী নব্যেন্দু পাল নিজের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় সাঁত্রাগাছি বাসস্ট্যান্ড পরিদর্শন ফিরহাদের , আন্তঃরাজ্য বাস টার্মিনাস চালুর ভাবনা।

হাওড়া, ৯ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরে তৈরি হলেও এখনও চালু করা যায়নি হাওড়ার সাঁত্রাগাছি বাসস্ট্যান্ড। কলকাতার দূরপাল্লার বাসস্ট্যান্ডটিকে সরিয়ে আনার লক্ষ্যে সাঁত্রাগাছিতে নতুন করে বাসস্ট্যান্ড তৈরি করা হলেও কিছু সমস্যার কারণে এতদিন তা ব্যবহার করা যায়নি। সেই সমস্যা কাটিয়ে কিভাবে এই বাসস্ট্যান্ডটিকে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে সাঁত্রাগাছি বাসস্ট্যান্ড পরিদর্শন করেন রাজ্যের পরিবহন […]

এই মুহূর্তে জেলা

বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের।

আরামবাগ, ৯ সেপ্টেম্বর:- বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শ্রীকান্ত সাঁতরা, বাড়ি হাজীপুরের দেবখণ্ড এলাকায়।ঘটনায় শোকের ছায়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, এই যুবকের বাবা মারা গেছে কয়েক বছর আগেই। বাড়িতে রোজগারী একজনই ছিলো। কিন্তু বিধাতার পরিহাসে তারও মৃত্যু হওয়ায় অসহায় অবস্থা পরিবারে। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল […]

এই মুহূর্তে জেলা

এবার কনটেনমেন্ট জোনে বিধিনিষেধ না মানলেই কড়া ব্যাবস্থা আরামবাগে।

আরামবাগ, ৯ সেপ্টেম্বর:- আরামবাগ মহকুমার কনটেনমেন্ট জোনে বিধিনিষেধ না মানলেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন।এদিন খানাকুলের কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত এলাকা থেকে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করে কোটে পাঠায় পুলিশ। প্রশাসন সুত্রে জানা গেছে, খানাকুল দুই নম্বর গ্রাম পঞ্চায়েত, নতিবপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত, চিংড়া গ্রামপঞ্চায়েত, ও পোল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট জোন। কিন্তু কনটেনমেন্ট […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ক্ষেত্রে তিনদিক খোলা রাখতে হবে মণ্ডপ , জানালো নবান্ন।

কলকাতা, ৯ সেপ্টেম্বর:- আসন্ন দুর্গোৎসবের পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, যাতে কোভিড বিধি মেনে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন। বুধবার, জেলা শাসকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি জানিয়ে দেন, গতবারের মতোই কোভিড বিধি মেনে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, রাতে প্রতিমা দর্শন করতে […]