এই মুহূর্তে জেলা

বাবুল সুপ্রিয়র গানেই ভরসা করে শেষ বেলায় চন্দননগরে প্রচার বিজেপির।

সুদীপ দাস, ১০ ফেব্রুয়ারি:- তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র গানেই ভরসা করে শেষ বেলায় প্রচার বিজেপির। এমনই ঘটনা চন্দননগরের ১৫নম্বর ওয়ার্ডের গড়ের ধারে। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী লক্ষ্মী পাশমানের সমর্থনে প্রচারের শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটি পথসভা করার কথা বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার। এদিন সকাল থেকে তারই প্রস্তুতি শুরু হয়। সকাল থেকেই ফ্ল্যাগ-ফেস্টুন বাঁধার কাজে […]

এই মুহূর্তে জেলা

নির্দলে মনোনয়ন দিয়েও মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ঝুম্পার।

হুগলি, ৯ ফেব্রুয়ারি:- বিগত পাঁচ বছরে নিজের এলাকায় অত্যন্ত ভালো পুর পরিষেবা দেওয়া সত্ত্বেও এবারের পৌর নির্বাচনে প্রথম তালিকায় নাম থাকলেও দ্বিতীয় তালিকা নাম কেটে বাদ দেওয়া হয় ১৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শুভজিৎ সরকার স্ত্রী ঝুম্পা দাস সরকারের। স্থানীয় মানুষের চাপে বাধ্য হয়ে নির্দল প্রার্থী হিসেবে বুধবার শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে তার মনোনয়নপত্র জমা […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা আরামবাগে।

আরামবাগ, ৯ ফেব্রুয়ারি:- রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলা হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গল হাট তলা থেকে ডোঙ্গলমোড়ে আসার পথে ট্যাংড়া খালির খালে। স্থানীয় সুত্রে জানা গেছে, আগে নাকি এই জায়গায় ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রায়ই […]

এই মুহূর্তে কলকাতা

করোণা সংক্রমণ কমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- করোনা সংক্রমণ কমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। এই কেন্দ্রগুলি খোলার প্রস্তুতি নিতে বুধবার নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। জানা গিয়েছে দ্রুত এই কেন্দ্রগুলি খোলার জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অতিমারীর কারণে প্রায় ২ বছর এই কেন্দ্রগুলি […]

এই মুহূর্তে কলকাতা

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হলো।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির নতুন উপদেষ্টা পরিষদ গঠন হলো। নাট্য আকাদেমির সভাপতি পদে এলেন দেবশঙ্কর হালদার। এর আগে এই পদে ছিলেন মনোজ মিত্র। সভাপতি সহ্ ৪২ জন সদস্যের মধ্যে রয়েছেন ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, শেখর সমাদ্দার, সম্রাট মুখোপাধ্যায় প্রমুখ। আজ তথ্য সংস্কৃতি দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা […]

এই মুহূর্তে কলকাতা

মার্চ মাস থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত হবে।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- আগামী মার্চ মাস থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শিয়ালদা পর্যন্ত সম্প্রসারিত হবে। কলকাতায় আজ মেট্রো কর্তাদের সঙ্গে ওই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠকের পর রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগামী মার্চ মাস থেকেই শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা […]

এই মুহূর্তে কলকাতা

শস্য বীমা প্রকল্প কৃষকদের নাম নথিভুক্তকরণ এর সংখ্যা ৬০ লক্ষ পেরোলো।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- বাংলা শস্যবিমা প্রকল্পে কৃষকের নাম নথিভুক্তকরণের সংখ্যা ৬০ লক্ষ পেরোলো। ইতিমধ্যেই যা গতবারের মোট আবেদনকারীর সংখ্যা কে ছাড়িয়ে গিয়েছে বলে রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। বরো চাষীরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রকল্পের আওতায় বিমার জন্য আবেদন করতে পারবেন।গত রবি মরশুমে এই সংখ্যা ছিল ৫৫ লক্ষের কিছু বেশি। গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, […]

এই মুহূর্তে জেলা

জনতার সাথেই মনোনয়ন জমা রিষড়ার জননেতার।

তরুণ মুখোপাধ্যায়, ৯ ফেব্রুয়ারি:- বুধবার আসন্ন পৌরভোটের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতর ছিল সরগরম। এদিন সকাল বেলা একেবারে দিনক্ষণ দেখে রিষড়ার পৌরসভার বিদায়ী প্রশাসক বিজয় সাগর মিস্র তার মনোনয়নপত্র জমা দিলেন। তৃণমূল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল দশটার মধ্যে বিজয় বাবু হাজির হন শ্রীরামপুর কোর্টে। তার সঙ্গে এই পুরসভার সুখ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় স্কুলের খোলা মাঠেই সরকারি নির্দেশ মেনে চলছে ক্লাস।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- গত সোমবার থেকে সরকারি ঘোষণা মেনে সারা রাজ্যের সঙ্গে পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু হয়েছে হাওড়াতেও। প্রথম দিন থেকেই এর সাড়া মিলেছে বলে দাবি করেছে স্কুল শিক্ষা দফতর। সরকারি নির্দেশ মেনে হাওড়ার বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) মাঠে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ছাত্ররাও খুশি এরকম […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষকদের বেতনের ইনক্রিমেন্ট ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বার্ষিক তিন শতাংশ হারে বৃদ্ধি করেছে। গত বছর থেকেই এই বার্ষিক ইনক্রিমেন্ট চালু করা হয়েছে। ফেব্রুয়ারির বেতনে এই ইনক্রিমেন্ট কার্যকর হবে। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অর্ডারে প্রকাশ, এসএসকের শিক্ষা সহায়ক সহায়িকাদের বেতন ১০,৩০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০,৬০৯ টাকা। মুখ্যশিক্ষা সহায়ক-সহায়িকাদের বেতন […]