কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- আগামীকাল বিজেপির ডাকে বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সমস্ত সরকারি-বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান বাজার যানবাহন চলাচল মসৃণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। জোর করে দোকানপাট বন্ধের চেষ্টা করা হলে বা অবরোধ করা হলে ধর্মঘট কারীদের বিরুদ্ধে […]
এই মুহূর্তে
রাজ্যপাল ইস্যুতে কড়া বার্তা প্রসূনের। বললেন প্রয়োজন হলে ধর্নায় বসব।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্যপাল ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন সাংসদ প্রসূন। বললেন প্রয়োজন হলে ধর্নায় বসব। হাওড়ার মানুষের সই সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে পাঠাব। ভারত সরকার রাজ্যপালকে ফিরিয়ে না নিলে আন্দোলনে নামবো। প্রয়োজনে রাস্তায় বসে ধর্না দেব। রবিবার হাওড়া দাসনগরে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের উপর একরাশ ক্ষোভ উগরে দেন প্রসূন। […]
শ্রীরামপুরে ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বাম প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- বুথের দরজা বন্ধ করে ছাপ্পা মারা প্রতিবাদ করায় শ্রীরামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড রেশন অফিসে ৫৭ নম্বর বুথে ব্যাপক ঝামেলা। সিপিআই প্রার্থীর স্বামী দেবব্রত বসু বেধরক মার। আহত দেবব্রত বসুকে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, ভোট চলাকালীন নজির বিহিন ভাবে বুথে তালা মেরে রাখা হল ভোটারদের। অনেক পরে পুলিশ আসায় ক্ষোভ […]
তৃণমূলের বুথ দখল করে ছাপ্পার প্রতিবাদে আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে ধর্নায় বিজেপি কর্মীরা।
আরামবাগ, ২৭ ফেব্রুয়ারি:- আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিজেপির জেলার সভাপতি ও একাধিক ওয়ার্ডের প্রার্থীসহ বিধায়কদের অবস্থান বিক্ষোভ। বিজেপির অভিযোগ বুথ থেকে বিজেপি প্রার্থীদের বের করে দেওয়া থেকে শুরু করে রিগিং, ছাপ, বুথ দখল, বহিরাগতদের এনে ভয় দেখানো সহ যাবতীয় কু কর্ম করে ভোট করছে শাসকদল।পুলিশ প্রশাসন নির্বিকার।এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির। উপস্থিত ছিলেন, আরামবাগ […]
বেলা গড়াতেই উত্তেজনা উলুবেরিয়ার ভোটে।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- বেলা গড়াতেই উত্তেজনার পারদ চড়ছে উলুবেড়িয়ার ভোটে। ২৩ নম্বর ওয়ার্ডের ২৩৯,২৪০,২৪১, নম্বর বুথে বাম প্রার্থী রেহানা সুলতানের স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাসক দলের কর্মীরা। ভোট বয়কটের ডাক। মহকুমা শাসকের অফিসের সামনে ধর্নায় বসলেন প্রার্থী। সাবিরউদ্দিন মোল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ।
রাজ্যে যখন বিক্ষিপ্ত অশান্তির ছবি, তখন হাওড়ার বাউড়িয়ার একটি বুথে বিপরীত ছবি।
হাওড়া, , ২৭ ফেব্রুয়ারি:- পুরভোটে সারা রাজ্যেই যখন বিক্ষিপ্ত অশান্তির ছবি, তখন হাওড়ার উলুবেড়িয়ায় বাউড়িয়ার একটি বুথে বিপরীত ছবি। এখানে শাসক-বিরোধী সব প্রার্থীরাই হাতে হাত মিলিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের শান্তিপূর্ণ ভোটের বার্তা দিচ্ছেন। রাজ্যের পুরভোটে যখন বিভিন্ন জায়গায় বুথ দখল, ছাপ্পা ভোট, বহিরাগতদের তান্ডব, বিরোধী দলের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠছে তখন ঠিক এর বিপরীত […]
সিপিএমের মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে হামলা।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- সিপিএম এর মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, অভিযোগ ভিত্তিহীন দাবী সিপিএম এর। আজ সন্ধায় ফুরফুরা যাবার পথে চন্ডীতলার মশাট বাজারে আটকে পরে শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তৃনমূল সাংসদের অভিযোগ সিপিএম এর একটা মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকে তার গাড়িতে চড়াও হয়। গাড়িতে ধাক্কা মারা হয়। এই ধরনের বিশৃঙ্খলা […]
ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় টুইট করে জানিয়েছেন, এ পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের ১৯৯ জন বাসিন্দার তথ্য বিদেশ মন্ত্রক দেওয়া হয়েছে। তাঁদের যাতে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনা হয় সে সম্পর্কে অনুরোধ জানানো […]
লিলুয়ায় কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু। দেহ ঘিরে বিক্ষোভ ইয়ার্ডের কর্মীদের।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার লিলুয়ায় কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। দেহ ঘিরে বিক্ষোভ দেখান ইয়ার্ডের কর্মীরা। পূর্ব রেল হাওড়া ডিভিশনের লিলুয়া কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে শনিবার দুপুর ১টা নাগাদ ওই ইয়ার্ডের লাইটিং বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার গণেশ নস্কর ট্রেনে কাটা পড়ে মারা যান।ইয়ার্ডে একটি মেল ট্রেন ঢোকার সময় ঘটনাটি ঘটে। এরপর […]
দক্ষিণ ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এবার রোগী দেখবেন হাওড়ায়।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- দক্ষিণ ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এবার রোগী দেখবেন হাওড়ায়। উপযুক্ত গাইডের অভাবে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে গিয়ে এ রাজ্যের অনেককেই নানা অসুবিধায় পড়তে হয়। কিভাবে যাবেন, কোথায় থাকবেন বা চিকিৎসা করানোর পদ্বতিই বা কি এইসব নানা দুশ্চিন্তা নিয়ে অনেকেই চিকিৎসা করাতেও যেতে পারেনা। এবার সেই সমস্যা দূর করতে দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাইয়ের সুপ্রসিদ্ধ চিকিৎসকেরা […]











