এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় বাজেট অধিবেশন ডাকা নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে বিশেষ বৈঠকে বসল মন্ত্রিসভা।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন ডাকার সময় নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে সোমবার বিশেষ বৈঠকে বসল রাজ্য মন্ত্রিসভা। এদিনের বৈঠকে বিধানসভা বসার সময় সংশোধন করে তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে এদিন নবান্নে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে সাত ই মার্চ দুপুর দুটোর সময় অধিবেশন শুরু সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব গৃহীত […]

এই মুহূর্তে কলকাতা

জন্ম-মৃত্যুর শংসাপত্র এবার থেকে মিলবে অনলাইনেই।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে এবার জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে। এই উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দফতর একটি পৃথক পোর্টাল তৈরি করতে চলেছে। সেখানে জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানোর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি শংসাপত্রের ভুল সংশোধন বা তথ্য গত পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত ওই পোর্টাল […]

এই মুহূর্তে জেলা

ধূলাগোড়ের একটি কাপড়ের কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে।

হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- হাওড়ার ধূলাগোড়ের জালান কমপ্লেক্স এর ৩ নম্বর গেটের কাছে একটি কাপড়ের কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন […]

এই মুহূর্তে কলকাতা

ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার প্রেক্ষিতে বহু সংখ্যক পড়ুয়া সহ ভারতীয় নাগরিকদের সেখানে আটকে পড়ার বিষয়টি আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সমস্ত রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে কেন্দ্রকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা […]

এই মুহূর্তে জেলা

বিরোধী আন্দোলন মমতার থেকেই শেখা উচিৎ দাবি বিজেপি নেতার।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- বিজেপির রাজ্য নেতৃত্বরা তৃনমূল নেতা কুনাল ঘোষের বাড়িতে বসে কেক কেটে জন্মদিন পালন করবে। আর আমরা বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পুলিশের মার কেন খেতে যাবো? মন্তব্য হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পান্ডের। গতকাল কুলাল ঘোষের জন্মদিনের ছবি বিজেপি কর্মীদের মনোবল ভেঙে গেছে। তাই আমরা বন্ধের সমর্থনে সিঙ্গুরে রাস্তায় নামিনি। বিরোধিতার […]

এই মুহূর্তে জেলা

বনধ ব্যর্থ করতে রাস্তায় নামা মানুষকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন তৃণমূলের।

হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- বাংলা বনধ সফল করতে একদিকে যেমন বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, পাশাপাশি এর বিপরীত চিত্র দেখা গেল হাওড়ায়। এদিন বাংলা বনধকে উপেক্ষা করে বনধ ব্যর্থ করতে যারা পথে নেমেছেন তাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ সকালে এমন ছবি দেখা গেল হাওড়ায়। হাওড়া ব্রিজে বাসচালক ও অন্যান্য গাড়ি চালকদের হাতে […]

এই মুহূর্তে জেলা

বনধকে সফল করতে দোকানের ঝাঁপ নামিয়ে দিলো বিজেপি!

সুদীপ দাস, ২৮ ফেব্রুয়ারি:- পৌর ভোটে তৃণমূলের বিরুদ্ধে দিকে দিকে অসন্তোষের অভিযোগ তুলে সোমবার ডাকা ১২ঘন্টার বাংলা বনধকে সপোল করতে দোকানের ঝাঁপ নামিয়ে দিলো বিজেপি। এদিন সকাল দশটা নাগাদ চুঁচুড়ায় হুগলী সাংগঠনিক বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপির এক মিছিল বের হয়। মিছিল ৩নম্বর গেট থেকে পিপুলপাতির দিকে রওনা দেয়। বনধের সমর্থনে বের হওয়া এই মিছিল […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টার বন্ধ শুরু হয়েছে বিজেপির ডাকে।

হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টার বন্ধ শুরু হয়েছে বিজেপির ডাকে। হাওড়াতে বনধের তেমন কোন প্রভাব না থাকলেও আজ সকালে বিজেপি সমর্থকরা হাওড়ার শানপুর মোড়ে পথ অবরোধ করার চেষ্টা করে। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, র‍্যাফ এবং মহিলা পুলিশ। বিজেপি সমর্থকরা রাস্তা আটকে যানবাহন বন্ধ […]

এই মুহূর্তে জেলা

হুগলি স্টেশনে রেল অবরোধে বিজেপির কর্মীরা।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- রবিবার রাজ্যের ১০৮ টি পৌরভোটে দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলে ১২ ঘন্টার বাংলা বনধকে সফল করতে হুগলিতে সোমবার সকাল ৭টা ১০ নাগাদ হাওড়া-বর্ধমান মেন লাইনের হুগলী স্টেশন অবরোধ করে বিজেপি। হুগলী স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে হাওড়াগামী একটি লোকাল ট্রেনের সামনে দাঁড়িয়ে শুরু হয় অবরোধ। ট্রেনের সামনে দাঁড়িয়ে পৌর ভোটে তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

চিত্রপট পরিবর্তন , বিজেপিকে ছাপিয়ে তৃণমূল-সিপিএমেই উজ্জ্বল পৌর লড়াই !

সুদীপ দাস, ২৭ ফেব্রুয়ারি:- শুরুটা হয়েছিলো ২০১৮ তে। সেবার পঞ্চায়েত নির্বাচনেই রাজ্যে বিজেপির উত্থানের ইঙ্গিত মিলেছিলো। ২০১৯এর লোকসভা নির্বাচনে দিকে দিকে বিজেপির জয় রাজ্যের বিরোধী রাজনীতির চিত্রপটই পরিবর্তন করে দিয়েছিলো। আর বছর খানেক আগে রাজ্যের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের মুখ থুবরে পরা বিজেপিকেই রাজ্যের ২য় রাজনৈতিক দলের শিরোপা তুলে দিয়েছিলো। কিন্তু মাত্র এক বছরেই ছবিটা অনেকটাই […]