হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘটনার উত্তেজনা আজও অব্যাহত। যত সময় গড়াচ্ছে ততই উত্তেজনা চরম আকার নিচ্ছে। শনিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিভিন্ন সংগঠন। এদিন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা। তাঁরা মিছিল করে এসপি অফিসের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে শ্লোগান তোলেন। আনিসের মৃত্যুর ঘটনায় […]
এই মুহূর্তে
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে শুরু করেছেন আটকে থাকা ভারতীয় নাগরিকরা।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকরা। শুক্র ও শনিবার এরাজ্যের বেশ কয়েকজন পড়ুয়াও ফিরে এসেছেন ইউক্রেন থেকে। স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারের মধ্যে। ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার৷কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি […]
রাত পোহালেই পুরভোট , নিরাপত্তার চাদরে মুড়েছে আরামবাগ।
আরামবাগ, ২৬ ফেব্রুয়ারি:- রাত পোহালেই পুরভোট। প্রস্তুতি ও নিরাপত্তার চাদরে মুড়েছে আরামবাগ পৌরসভা। আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে ১০৮ টি পৌরসভার ভোট। তার ঠিক আগেই আরামবাগ শহরের গালস কলেজে DCRC-তে চরম ব্যস্ততা ভোট কর্মীদের মধ্যে। সকালে থেকে আরামবাগের ১৯ টি ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্রের জন্য EVM মেশিন পৌঁছানোর কাজ চলছে।এদিন কলেজ চত্বরে সমস্ত কাজ ক্ষতিয়ে দেখতে […]
ইউক্রেনে আটকে রিষড়ার শ্রীতমা , চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- রিষড়ার নতুন গ্রামের বাসিন্দা শ্রীতমা মৌলিক টারনোপিল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তে পঞ্চম বর্ষের ছাত্রী। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৮০০ কিলোমিটার দূরে পশ্চিম ইউক্রেনে রয়েছেন শ্রীতমা। সেখান থেকে ভিডিও কলে জানান উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। আজ বাড়ি ফেরার কথা ছিল বলে জানান তার পরিবার। প্লেনের টিকিট কাটা হয়ে গেছিল তারই মধ্যে রাশিয়া-ইউক্রেন আক্রমণ […]
ভোটের আগে ভোট কর্মীদের তৎপরতা , বুথে বুথে পৌঁছে যাচ্ছে ই ভি এম।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- আগামীকাল হুগলি জেলার চারটি মহুকুমার বারোটি পৌরসভার নির্বাচন হতে চলেছে। এরমধ্যে শ্রীরামপুর মহুকুমার ৬ টি পৌরসভাগুলির মধ্যে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, ও ডানকুনি পৌরসভার নির্বাচন হতে চলেছে। এই উপলক্ষে সকাল থেকেই শ্রীরামপুর কলেজের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বিভিন্ন ওয়ার্ডে ভোট কর্মীরা তাদের নির্বাচনী সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। […]
দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে আনিস খানের দেহ তুলতে গিয়ে বাধা পেল পুলিশ।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- শুক্রবার রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানিয়েছিল, শনিবার ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটের সদস্যদের জানিয়ে দেন, তিনি অসুস্থ। তাই সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। কিন্তু অভিযোগ, এরপরও এদিন ভোরে আনিসের গ্রামে যায় পুলিশ। তবে, সেখানে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। […]
আনিসের মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিলেন বাবা সালেম খান।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- আনিস খানের মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিলেন বাবা সালেম খান। তবে, শুক্রবার উলুবেড়িয়া জেলে গিয়ে এই ঘটনায় ধৃতদের দেখে চিনতে পারেননি আনিসের বাবা সালেম। তিনি বলেন পুলিশের পোশাক পরে যে আমার বুকে বন্দুক ধরেছিল আমি শুধু তাকেই চিনতে পারবো। বাকিদের চেনা আমার পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যেই সিটের তরফে সালেমের বয়ান রেকর্ড […]
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাজ্যের চা রপ্তানি ব্যবসায় বিপুল ক্ষতির আশঙ্কা।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- রাশিয়া – ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে রাজ্যের চা রফতানি ব্যবসায় বিপুল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ওই দু’দেশই ভারতীয় চায়ের বৃহত্তম ক্রেতা।এই দেশ থেকে যে পরিমাণ চা বিদেশে রফতানি হয় তার ৪০ শতাংশই যায় রাশিয়া, ইউক্রেনে। যুদ্ধ পরিস্থিতিতে এখন চা শিল্প বিপদের মুখে বলেই আশঙ্কা করা হচ্ছে। চা শিল্প মালিকদের সংগঠন কনফেডারেশন অব […]
পুরো নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের জরুরী বৈঠক।
সুদীপ দাস, ২৫ ফেব্রুয়ারি:- পৌর নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতায় থাকা থানাগুলিকে নিয়ে জরুরি বৈঠক আয়োজিত হলো। এদিন মহকুমাভিত্তিক থানাগুলিকে নিয়ে ভিন্ন ভিন্ন বৈঠক আয়োজিত হয়। চুঁচুড়া ও ভদ্রেশ্বর থানার আধিকারিক সহ এই দুই থানা এলাকার পুরসভাগুলির নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অর্নব ঘোষ […]
চলতি বছরে রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মীকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- ইন্টারনেটে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সবে পথ চলা শুরু করেছে রাজ্য সরকারের নিজস্ব ইন্টারনেট নির্ভর ডিজিটাল লকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই উদ্বোধন করেছেন তাঁর নিজের মস্তিষ্ক প্রসূত ওই […]











