এই মুহূর্তে জেলা

পার্কসার্কাস গুলি-কান্ডঃ রিমার হাওড়ার বাড়িতে শোকস্তব্ধ পরিবার।

হাওড়া, ১০ জুন:- কলকাতার পার্কসার্কাসে শুক্রবার ভরদুপুরে গুলি-কাণ্ডে নিহত তরুণী রিমা সিংহের বাড়ি হাওড়ার দাসনগরে। রিমা সিংহের বাড়িতেও এখন কার্যতই শোকের পরিবেশ। শোকস্তব্ধ গোটা পরিবার। বাড়িতে একমাত্র রোজগেরে ছিল সে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আর্টস নিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিল রিমা। ছোট ভাই রয়েছে তার। বাবার কারখানা গত কয়েক বছর ধরে বন্ধ। অভাবের সংসার। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হলেও, অংশ নিলেন না বিজেপির বিধায়করা।

কলকাতা, ১০ জুন:- শুক্রবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে।বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে ২ মিনিট নীরবতা পালনের পর এদিনের মত অধিবেশন মূলতুবি ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টায় ফের অধিবেশন শুরু হবে। বিজেপি বিধায়করা এদিন অধিবেশনে অংশ নেননি। শুরুতেই এদিন শোকপ্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে কলকাতায় গান গাইতে এসে […]

এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিকে ষষ্ঠ রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র।

উঃ২৪পরগনা, ১০ জুন:- আবারও খরদা রহড়া রামকৃষ্ণ মিশনের মুখ উজ্জ্বল করে মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারকারী অরিত্র মাইতি। এবার উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছে। অরিত্র বলে দিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে ভালোবাসতো সে। আরিত্রর মা বলেন ছোটবেলা থেকেই অরিত্র খুব মেধাবী ছাত্র ছিল খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল কম। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার […]

এই মুহূর্তে জেলা

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম বালির অর্চিষ্মান।

হাওড়া, ১০ জুন:- উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে হাওড়ার বালির ছাত্র অর্চিষ্মান মান্না। সে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ৫০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২। শতকরা হিসেবে ৯৮.৪%। এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বালির কালিতলা লেনের বাড়িতে বসে অর্চিষ্মান জানায়, স্কুলের হোস্টেলে থেকেও তাকে পড়াশোনা করতে […]

এই মুহূর্তে কলকাতা

এবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ঘুঘুর বাসা ভাঙতে কড়া পদক্ষেপ সরকারের।

কলকাতা, ১০ জুন:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘুঘুর বাসা ভাঙতে এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী চার জেলার জেলা শাসকের কাছে বি এল আর ও দের কাজের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পুরুলিয়া জেলা সফরে গিয়ে সেখানে বি এল আর ও […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠের মহারাজের সঙ্গে সাক্ষাৎ নাড্ডার।

হাওড়া, ৯ জুন:- দু’দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠ ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সকালে তিনি বেলুড় মঠে এসে পৌঁছান। বেলুড় মঠের বিভিন্ন মন্দির দর্শন করেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে নাড্ডাজি বলেন, এই প্রথম বেলুড় মঠে আসার সৌভাগ্য হলো। এর আগে যখন বাংলায় এসেছিলাম তখন নির্বাচনের কারণে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের পতাকা নিয়েই পৌরসভার গেট আটকে বিক্ষোভ তৃণমূলীদের।

নদীয়া, ৯ জুন:- তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভা গেট আটকে দিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের। দিনের শুরুতেই পৌরসভা বন্ধ করে বিক্ষোভ দেখানোর কারণে চরম হয়রানির শিকার এলাকাবাসীর। নদীয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা। এদিন সকালে শান্তিপুর পৌরসভার প্রায় ২০০ জন সাফাই কর্মী আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়ে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি […]

এই মুহূর্তে জেলা

রঞ্জি ট্রফিতে নজর কাড়লো নৈহাটির সুদীপ।

উঃ২৪পরগনা, ৯ জুন:- রঞ্জি ট্রফি খেলায় ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৮৬ রান করে সকলের নজর কাড়লো বাংলার সুদীপ ঘরামি। বাংলা তথা নৈহাটির গর্ব সুদীপ ঘরামি খুব দরিদ্র ঘরের ছেলে বাবা রাজমিস্ত্রি একসময় হেলপারের কাজ করতো পরে সেখান থেকে মিস্ত্রি হয় এখন বর্তমানে বিভিন্ন বাড়ির কন্টাক্ট নিয়ে কাজ করেন। খুব পিছিয়ে পড়া নৈহাটির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আম্রপলি […]

এই মুহূর্তে জেলা

রাজ্য সফরে এসে আজ বেলুড় মঠে আসবেন নাড্ডা।

হাওড়া, ৯ জুন:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় বেলুড় মঠে আসবেন। ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ বেলুড় মঠে আসবেন তিনি। মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতায় আসেন জেপি নড্ডা। বুধবার সকাল থেকে একাধিক […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় রঙের কারখানায় ভয়াবহ আগুন, আগুনে পুড়ে জখম প্রায় ১৮, আগুন নিয়ন্ত্রণে জানালেন দমকল মন্ত্রী।

হাওড়া, ৮ জুন:- হাওড়ার শিবপুরের একটি রঙ কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুরে বার্জার পেইন্টস কারখানায় ওই আগুন লাগে। দমকল সূত্রে শেষ পাওয়া খবরে জানা গেছে, দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়েছে। বাকিদের অন্যত্র পাঠানো হয়েছে। কিভাবে আগুন […]