কলকাতা, ৮ জুন:- কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার বিজেপির আর্জি স্পিকার খারিজ করে দিয়েছেন। তিনি এখনো বিজেপিতেই আছেন বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। মুকুল রায় মামলা বিধানসভার চৌহদ্দি পেরিয়ে এক বার করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে। এর আগে একবার […]
এই মুহূর্তে
বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, সব হসপিটালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ৮ জুন:- বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। সেই কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে প্রস্তুত থাকতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। হেমারেজিক ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লেটলেট মজুত রাখতে বলা হয়েছে। গত কয়েক বছর ধরে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু রাজ্যে দাপট দেখিয়েছে। মশাবাহিত রোগের কারণে মৃত্যু হয়েছে বহু মানুষের। এ […]
রঙ কারখানায় ভয়াবহ আগুন হাওড়ায়।
হাওড়া, ৮ জুন:- হাওড়ার একটি রঙ কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুরে বার্জার পেইন্টস কারখানায় আগুন লাগে। দমকল সূত্রের খবর, এখনও পর্যন্ত দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। […]
বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র।
সুদীপ দাস, ৭ জুন:- বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে গেল নবম শ্রেণীর এক স্কুল ছাত্র। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলি সংশোধনাগার সংলগ্ন গঙ্গায়। পুলিশ সূত্রে জানা যায় চুঁচুড়া রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ হালদার কয়েকজন বন্ধুর সাথে সে স্নান করতে গিয়েছিল হুগলি সংশোধনাগার সংলগ্ন গঙ্গায়। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে যায় […]
ডোমজুড়ে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন।
হাওড়া, ৭ জুন:- নাবালিকার বিয়ে রুখে দিলো প্রশাসন। হাওড়ার ডোমজুড়ের দফরপুর মনসাতলায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, আগামী ১৪ জুন, ৩০ জ্যেষ্ঠ ওই নাবালিকার বিয়ে ঠিক হয় পঁচিশ বছর বয়সী এক যুবকের সঙ্গে। জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স বর্তমানে ১৬ বছর। এই খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে। খবর যায় ডোমজুড়ের বিডিও সহ ডিএলএসএ লিগ্যাল আধিকারিক অভিরূপ […]
বহিষ্কৃত ছাত্রীদের পুনর্বহাল ও বর্ধিত ফি মকুবের দাবিতে বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সামনে এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি।
হাওড়া, ৭ জুন:- বহিষ্কৃত ছাত্রীদের পুনর্বহাল ও বর্ধিত ফি মকুবের দাবিতে হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় এসএফআই। গত ৩১ মে হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে বর্ধিত ফি’ র প্রতিবাদে ছাত্রীরা আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে বিক্ষিপ্ত গন্ডগোলের জেরে কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে। কলেজ ছাত্রীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ জন ছাত্রীকে কলেজ […]
নিউ টাউন-রাজারহাটের সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী।
কলকাতা, ৬ জুন:- নিউ টাউন-রাজারহাটে বিশাল এলাকা জুড়ে সিলিকন ভ্যালি তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেখানে জিও সহ একাধিক বড় সংস্থা জমি নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সিলিকন ভ্যালি তৈরির কাজ চলছে। আর এর মধ্যেই ওই সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। বিশাল ডেটা সেন্টার তৈরি করার কথা রয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এখবর […]
এবার থেকে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন , সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।
কলকাতা, ৬ জুন:- রাজ্যের চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের জন্য তৈরি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সুত্রে খবর। সূত্রের খবর এবার থেকে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করবে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন। পাশাপাশি মন্ত্রীসভার বৈঠকে আশা কর্মী নিয়োগের জন্য ২৫০০ টি নতুন পদ […]
এবার থেকে রাজ্যের সব বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী , ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
কলকাতা, ৬ জুন:- এবার থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে সোমবার আনুষ্ঠানিক ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর আচার্য ও হবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হবেন শিক্ষামন্ত্রী। আসন্ন বিধানসভা অধিবেশনে […]
প্রশাসনের প্রতিশ্রুতিই সার, বেহাল নিকাশির প্রতিবাদে বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
হাওড়া, ৬ জুন:- বেহাল নিকাশি ব্যবস্থার সমাধান চেয়ে হাওড়ার একসরায় বেনারস রোড অবরোধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল নিকাশির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। প্রতি বছরেই বর্ষায় অবস্থা ভয়াবহ আকার ধারণ করে ওই এলাকায়। এবার আসন্ন বর্ষায় চরম সমস্যার আশঙ্কায় সোমবার ২ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ […]











