এই মুহূর্তে জেলা

বেঙ্গল এস টি এফ-র হাতে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক।

হাওড়া, ২৯ এপ্রিল:- সকালে বেঙ্গল এস টি এফ-র হাতে হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার হলো এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ জঙ্গি কার্যকলাপের সাথে যোগাযোগ। ধৃত ব্যক্তির নাম নান্নু মিঁয়া। বয়স চল্লিশ বছর। বাড়ি কোচবিহারের দিনহাটায়। গত বছরের আগস্ট মাসে রুজু হওয়া শাসন থানার একটি কেশে তদন্ত চলাকালীন বেঙ্গল এস টি এফ-র হাতে উঠে আসে কিছু […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে হজ যাত্রা নির্বিগ্নে করতে উদ্যোগী রাজ্য।

কলকাতা, ২৯ এপ্রিল:- চলতি বছরের হজ যাত্রা মসৃণ ও নির্বিঘ্ন করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। হজের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ নবান্ন সভাঘরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। সংখ্যালঘু বিষয়ক, পরিবহন, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি সহ হজ যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিব সহ উচ্চ পদস্থ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামীকাল।

কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামীকাল নেওয়া হবে। গত বছরের তুলনায় এ বার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বেড়েছে ২৫ শতাংশ। এবছর মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসছেন। বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে পরীক্ষাকেন্দ্রর সংখ্যাও বাড়ানো হয়েছে। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে ৩০৬। রাজ্য জয়েন্ট এন্টার্নস […]

এই মুহূর্তে জেলা

মার্কিন মুলুকের পর এবার ইউরোপে দেখা যাবে চুঁচুড়ার অভিজ্ঞানের তথ্যচিত্র।

হুগলি, ২৯ এপ্রিল:- চুঁচুড়ার অভিজ্ঞান কিশোর দাসের তৈরি তথ্যচিত্র “আধুনিক ভারতের সুশ্রুত” মনোনীত হয়েছে স্লোভেনিয়ার ‘স্টুডেন্ট কাটস ফিল্ম ফেস্টিভ্যালে’। আগামী ১১মে স্লোভেনিয়ার লুটমের শহরে প্রদর্শিত হবে তথ্যচিত্রটি। সরকারি আমন্ত্রণ জানান হয়েছে অভিজ্ঞানকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আড়াই হাজারের মত জমা পড়া চলচ্চিত্র থেকে বাছাই করা মাত্র পঞ্চাশটি চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। তার মধ্যে অভিজ্ঞানের তথ্যচিত্রটি একমাত্র […]

এই মুহূর্তে কলকাতা

কোনভাবেই বাড়বে না বাস ভাড়া, স্পষ্টতই জানালো রাজ্য।

কলকাতা ২৮ এপ্রিল:- কোনও ভাবেই বাস ভাড়া বাড়ানো হবে না বলে ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য। সরকারের স্পষ্ট নির্দেশ ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে বেসরকারি বাস মালিকদের। পাশাপাশি বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। তাদের […]

এই মুহূর্তে কলকাতা

কুস্তিগীরদের আন্দোলনে সমর্থনের তালিকায় এবার মমতা ব্যানার্জী।

কলকাতা, ২৮ এপ্রিল:- ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সি-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছেন কুস্তিগীররা। এবার বজরং পুনিয়াদের এই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, দিল্লির রাস্তায় বসে যাঁরা ধর্না দিচ্ছেন তাঁরা প্রত্যেকেই আমাদের দেশের […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় মৃত্যু।

কলকাতা, ২৮ এপ্রিল:- কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে বিদেশ দত্ত নামে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের বাসিন্দা ৭৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জহরলাল রায় নামে হাওড়ার বি গার্ডেনের বাসিন্দা ৬৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে […]

এই মুহূর্তে কলকাতা

সম্প্রতি মালদার ঘটনার পর স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ।

কলকাতা, ২৮ এপ্রিল:- সম্প্রতি মালদার একটি হাইস্কুলে অস্ত্রশস্ত্র নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ নিয়েছে। স্কুলের নিরাপত্তারক্ষী বা দারোয়ানের শূন্যপদে কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরেই রাজ্যের […]

এই মুহূর্তে জেলা

মেট্রো চালু হলে ভীড়ের আশঙ্কা, হাওড়ার মঙ্গলাহাট শনি ও রবিবার সরানোর প্রস্তাব পুরসভার।

হাওড়া, ২৮ এপ্রিল:- সোম এবং মঙ্গলবার মঙ্গলাহাটের বদলে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাট বসার প্রস্তাব হাওড়া পুরসভার তরফ থেকে দেওয়া হলো হাট ব্যবসায়ীদের কাছে। কারণ ময়দানে মেট্রো চালু হলে যানজটের সৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, মঙ্গলাহাট যেখানে বসে সেই এলাকা খুব […]

এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ব্যাহত হলো রেল পরিষেবা।

হাওড়া, ২৮ এপ্রিল:- লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ব্যাহত হলো রেল পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় শুক্রবার অফিস টাইমে বেলা পৌনে ১০টা নাগাদ লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত হয়।পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কোনা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। অফিস টাইমে […]