এই মুহূর্তে জেলা

জামাইবাবুর বাড়িতে বাজি লুকিয়েও শেষরক্ষা হলোনা, প্রচুর পরিমাণে বাজি উদ্ধার চুঁচুড়ায়।

হুগলি , ২৫ মে:- বড়োসড়ো সাফল্য চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশের, প্রচুর পরিমাণে বাজি বাজেয়াপ্ত করলো চুঁচুড়া থানার পুলিশ, কাপাসডাঙ্গার নেপাল চৌধুরীর মাঠের পাশে একটি বাড়িতে বিশাল পরিমাণে বাজি মজুত করা ছিল, সাধারণত রাজ্যে বহু জায়গাতেই বাজি কারখানা গুলোতে বিস্ফোরণ হবার পরেই, সতর্ক হয়েছিল পুলিশ প্রশাসন, সারা চুঁচুড়া শহরে কয়েকদিন ধরেই তল্লাশিরে চুঁচুড়া থানার পুলিশ, […]

এই মুহূর্তে জেলা

অ্যাম্বুলেন্সে দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রাজ্যের।

কলকাতা , ২৫ মে:- অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি নবান্নে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক হয়। সেই বৈঠকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরই অর্পণ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহন সচিবের সঙ্গেও কথা বলেছে কমিশন।  বৈঠকের পর কমিশনের […]

এই মুহূর্তে জেলা

অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার,গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী।

হাওড়া, ২৫ মে:- অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে নিত্যদিন দুর্ব্যবহার এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় গ্রেপ্তার হলেন বেসরকারি সংস্থার এক কর্মী। বুধবার হাওড়ার লিলুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, ১৬ নং জাতীয় সড়কে লিলুয়ায় একটি গাড়ির শোরুমে কর্মরত ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুর্ব্যবহার করে আসছিলেন ওই সংস্থারই এক কর্মী। এনিয়ে বহুবার সংস্থার পক্ষ থেকে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় জামাইষষ্ঠীতে হিট জুটি শাশুড়ী-জামাই’য়ের ক্ষীরের মূর্তি।

হাওড়া, ২৫ মে:- জামাইষষ্ঠীতে এবার হাওড়ায় মেগা হিট শাশুড়ী-জামাই’য়ের ক্ষীরের মূর্তি। ১২ মাসে ১৩ পার্বণ এই কথাটি বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয়। প্রতি মাসেই কোনও না কোনও রীতি অনুষ্ঠান হয়। আজ ২৫মে জামাইষষ্ঠী। বাঙালীদের কাছে অন্যতম চিরাচরিত এক উৎসব। এই উপলক্ষে বাংলার প্রতি প্রান্তে শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়। জামাইষষ্ঠী উপলক্ষে বিশেষ থালিও […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুরসভার ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ করলো।

হাওড়া, ২৪ মে:- সম্ভবত রাজ্যে প্রথম হাওড়া পুরসভার নিজস্ব ইউটিউব চ্যানেল আজ থেকে আত্মপ্রকাশ করলো। এই চ্যানেলের নামকরণ করা হয়েছে ‘এইচএমসি অফিসিয়াল’। বুধবার দুপুরে হাওড়া পৌরনিগমের প্রধান কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই চ্যানেলের সূচনা করেন পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তিনি জানান, পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিস্তারিত আকারে ভিডিও সহ প্রতি সপ্তাহে এখানে আপলোড […]

এই মুহূর্তে জেলা

উলুবেরিয়ায় মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার শতাধিক বছরের প্রাচীন রুপার মুদ্রা।

হাওড়া, ২৪ মে:- হাওড়ার উলুবেড়িয়ায় ফুলেশ্বরে মাটির নীচ থেকে উদ্ধার হলো প্রায় শতাধিক বছরের প্রাচীন মুদ্রা। বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে বেরিয়ে আসে প্রাচীন রুপোর মুদ্রা। বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২১নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে। ভীড় উপচে পড়ে এলাকায়। শেষে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

মোদিজির দয়ায় অধীর বিরোধী দলনেতার স্ট্যাটাস ভোগ করছেন, উলুবেড়িয়ায় মন্তব্য শুভেন্দুর।

হাওড়া, ২৪ মে:- মোদিজির দয়ায় অধীর চৌধুরী লোকসভায় বিরোধী দলনেতার স্ট্যাটাস ভোগ করছেন। মন্তব্য শুভেন্দুর। বুধবার হাওড়া গ্রামীণ জেলার এক কর্মসূচিতে এসে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন শুভেন্দু অধিকারী বলেন, মোদিজির দয়ায় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতার মর্যাদা স্ট্যাটাস ভোগ করছেন। ওদের হাতে সংসদে সংখ্যা না থাকা সত্বেও মোদিজি ওনাকে বিরোধী […]

এই মুহূর্তে কলকাতা

বেআইনি বাজি কারখানা বন্ধের সঠিক পথের সন্ধান পেতে শিবকাশিতে যাচ্ছে প্রতিনিধিদল।

কলকাতা, ২৪ মে:- বেআইনি বাজি কারখানা বন্ধে কি ভাবে এগোনো প্রয়োজন তার পথের সন্ধান জানতে শিবকাশিতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।তার আগে ক্লাস্টার তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মঙ্গলবার নবান্নে বৈঠকে বসে। ওই বৈঠকে ডেকে নেওয়া হয়েছিল রাজ্য আতস বাজি ব্যবসায়ী সংগঠনকে। সংগঠনের পক্ষ থেকে […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ার আইসক্রিম কারখানায় ভয়াবহ আগুন।

হাওড়া, ২৪ মে:- বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ লিলুয়ার অগ্রসেন স্ট্রীট এর একটি আইসক্রিম কারখানায় হঠাৎই আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সমস্ত গোটা কারখানায় গ্রাস করে নেয় ওই আগুন। দমকলের তিনটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও পুরোপুরি আগুন নেভেনি। শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। […]

এই মুহূর্তে জেলা

আবগারি দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।

হুগলি, ২৩মে:- নিরীহ গ্রামবাসীদের উপর আবগারি দপ্তর মারধর করার প্রতিবাদ জানিয়ে সিঙ্গুরে রাস্তা অবরোধ করে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ সিঙ্গুরের বিরামনগর দেপাড়া গ্রামের বাসিন্দারা। প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। অভিযোগ, রবিবার রাতে সিঙ্গুর আবগারি দপ্তরের দুই অফিসার মদ্যপ অবস্হায় গ্রামে যায় অবৈধ মদ তৈরির অভিযান চালাতে। সেই সময় অভিযুক্তদের না পেয়ে গ্রামে বিভিন্ন […]