এই মুহূর্তে জেলা

হাওড়ায় জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা।

হাওড়া, ১৭ আগস্ট:- হাওড়ার ৬ নং জাতীয় সড়কে ঘটে গেল জোড়া দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ ওই দুটি দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি মাছের গাড়ি এবং আরেকটি ডালের গাড়ি রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে ছুটে আসে। মাছের গাড়ির মাছ নামিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করে। দুটি দুর্ঘটনাই ঘটে জামবেড়িয়া পোলে। পরে ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

দাসনগরের হোমে আবাসিক রোগীর রহস্য মৃত্যুর ঘটনায় ধৃত মালিক সহ ৬।

হাওড়া, ১৭ আগস্ট:- দাসনগরের নেশা মুক্তি কেন্দ্রে রোগীর রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে নেমে পুলিশ একপ্রকার নিশ্চিত যে মারধরের কারণেই শুভজিৎ ঘরামি’র (৩১) অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে। ধৃতেরা হলো কুমার মিত্র, উদয়ন মিত্র, ইন্দ্রজিৎ মন্ডল, সুদীপ চ্যাটার্জি, সুমন […]

এই মুহূর্তে কলকাতা

বাংলাকে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রপতির।

কলকাতা, ১৭ আগস্ট:- ঝটিকা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলাকে দরাজ সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক তারকাখচিত অনুষ্ঠানে আজ কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে নৌসেনার নতুন স্টেলথ গাইডেড-মিসাইল ফ্রিগেটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বাংলার শিল্প-সংস্কৃতি ও মেধা সম্পদের ভূয়সি প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, “ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি পশ্চিমবঙ্গে আমার দ্বিতীয় সফর। কলকাতার প্রাণবন্ত […]

এই মুহূর্তে জেলা

যাদবপুরের ঘটনায় এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

কলকাতা, ১৭ আগস্ট:- যাদবপুরের ঘটনায় এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল রাজ্য।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনাকে যে অত্যন্ত কড়া ভাবে দেখছে রাজ্য সরকার, তা আরও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, ছাত্র মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তদন্ত করে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।

হুগলি , ১৬ আগস্ট:- মাঠে ফুটবল খেলার পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর।বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার গৌরচন্দ্র ঘাটে।পুলিশ জানিয়েছে গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরের নাম অসিতাঙ্গ মৈত্র(১৭)বাড়ি শ্রীরামপুরের চাতরায়।এ দিন বিকেলে চাতরার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অসিতাঙ্গ। খেলা শেষ করে বল নিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় নামে।বল নিয়ে জলে খেলা করার […]

এই মুহূর্তে জেলা

দুটি পৃথক মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

হুগলি, ১৬ আগস্ট:- দুটি পৃথক মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার চুঁচুড়া আদালতে এসে জামিন নেন বিজেপি সাংসদ। গত ২০১৯ দাদপুর থানায় ও ২০২০ সালে চুঁচুড়া চদালতে দুটি মামলা হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। ২০১৯ সালে দাদপুরে একটি ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪১ ধারায় মামলা হয় দাদপুরে।২০২০ সালে ভারতীয় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার বেজ পুকুরে জলে তলিয়ে মৃত্যু ছাত্রের।

হাওড়া, ১৬ আগস্ট:- বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের। বুধবার দুপুরে হাওড়ার শিবপুরের বেজ পুকুরের ঘটনা। দীর্ঘক্ষণ তল্লাশির পর ওই ছাত্রকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ছাত্রের নাম সৌম্যব্রত দাস। ওই ছাত্র চ্যাটার্জিহাট থানা এলাকার বেলতলার বাসিন্দা ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিদিনই […]

এই মুহূর্তে জেলা

আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য, হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা।

হাওড়া, ১৬ আগস্ট:- এবার আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য। হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা। হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে মানুয়ার খান নামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও তিনজন। আহত মানুয়ার খান ভর্তি রয়েছেন দক্ষিণ হাওড়া হাসপাতালে। এলাকায় বেআইনি […]

এই মুহূর্তে জেলা

স্বপ্নদ্বীপের পরিবারের পাশে তৃণমূল।

নদীয়া, ১৬ আগস্ট:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য চলছে, হনুগিরি অবিলম্বে বন্ধ করতে হবে। স্বপ্নদ্বীপের পরিবারটা পুরো বিধ্বস্ত, এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রয়েছে তাদের। স্বপ্নদ্বীপের পরিবারের পাশে আছে তৃণমূল। এদিন স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে কথা বলতে রানাঘাটে তার মামার বাড়িতে আসে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, শিক্ষামন্ত্রী ব্যত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, […]

এই মুহূর্তে কলকাতা

দুই প্রধানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ আগস্ট:- কলকাতার তিন বড় ক্লাবের বিপদে-আপদে বরাবর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দিয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। খেলা হবে দিবস উপলক্ষে নব রূপে সজ্জিত মোহনবাগান ক্লাবের তাঁবু ও ড্রেসিংরুমের উদ্বোধন করে তিনি মহামেডানের গ্যালারি গড়তে ৬০ লাখ টাকা সরকারি সাহায্যের ঘোষণা […]