কলকাতা, ১৬ আগস্ট:- সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও এবার কলকাতা পুলিশের ধাঁচে পৃথক সাইবার অপরাধ বিভাগ চালু হচ্ছে। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আই পি এস অফিসার হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নিউ টাউনে নব গঠিত রাজ্য পুলিসের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিসের অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ […]
এই মুহূর্তে
দাসনগরের নেশামুক্তি কেন্দ্রে রোগীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, ঘটনায় আটক চার।
হাওড়া, ১৬ আগস্ট:- হাওড়ার দাসনগরের নেশামুক্তি কেন্দ্রে রোগীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ভোররাতে ওই রোগী মারা যান বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শুভজিত ঘরামি (৩১)। মঙ্গলবার রাতে বাউড়িয়া হাসপাতাল থেকে দাসনগরের ওই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের […]
কয়েক ঘন্টার জটিকা সফরে আগামীকাল রাজ্যে আসছেন রাষ্ট্রপতি।
কলকাতা, ১৬ আগস্ট:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ঝটিকা সফরে রাজ্যে আসছেন। কলকাতা রাজভবন এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিন সকাল ১০ টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারি’-এর উদ্যোগে […]
যাদবপুরের ঘটনায় সরব মানবী।
হাওড়া, ১৫ আগস্ট:- ভারতের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ ড: মানবী বন্দ্যোপাধ্যায় যাদবপুরের ঘটনায় সরব হলেন। মঙ্গলবার, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে উলুবেড়িয়ায় এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন। এদিন উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে এসে ড: মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু স্বাধীনতা দিবস […]
রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৫ আগস্ট:- ৭৭ তম স্বাধীনতা দিবসে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের একাধিক আমলা। এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হয়েছিল স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ছাড়াও অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি মনোজ মালব্য। আগেই […]
ইডি-সিবিআই কেন মুখ্যমন্ত্রীকে ছেড়ে রেখেছেন!প্রশ্ন শুভেন্দুর।
হুগলি, ১৪ আগস্ট:- ইডি-সিবিআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ছেড়ে রেখেছেন, সেই প্রশ্নই তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে ভারত মাতার একটি পূজানুষ্ঠানে এসে এ কথাই বললেন শুভেন্দু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মমতা রাইটার্স বিল্ডিংয়ে থাকাকালীন সারদার অ্যাম্বুলেন্স উদ্বোধনের জন্য পতাকা নেড়েছিলেন। আজ ওঁনাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে! পাশাপাশি সিএএ প্রসঙ্গে […]
শিবের মাথায় জল ঢালতে এসে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়
হাওড়া, ১৪ আগস্ট:- শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের পুজো করতে যাওয়ার আগে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতম ঘুঘু নামের ওই কিশোর সোমবার বন্ধুদের সাথে বাড়ি থেকে বেরিয়েছিলো শিবের মাথায় জল ঢালবে বলে। কিন্তু তার আগে সাঁকরাইলে গঙ্গার […]
৭৭ তম স্বাধীনতা দিবসের উপলক্ষে গান্ধী ঘাটে প্রার্থনা সভায় অংশ নেবেন রাজ্যপাল।
কলকাতা, ১৪ আগস্ট:- রাত পোহালেই স্বাধীনতা দিবস। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ক্লাব, সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা ৭৭ তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথা মাফিক সকালে গান্ধী ঘাটে বিশেষ প্রার্থনাসভায় অংশ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মালা […]
পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত খানাকুল।
প্রদীপ বসু, ১৪ আগস্ট:- পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত খানাকুল। ইঁট বৃষ্টির পাশাপাশি ভাঙচুর পুলিশের গাড়ি। পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ঘটনা খানাকুলে ২ নং পঞ্চায়েত সমিতির। সংখ্যা গোরিষ্ঠ আসন জয় লাভ করেছে বিজেপি। মোট ৩৩ টি আসনের মধ্যে তৃনমুল জয়ী হয় ১৫ টি বাকি ১৮ টি দখল নেয় বিজেপি। সেই কারনে এদিন সকাল […]
ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে পালিত হবে সারাদেশে একদিন, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ আগস্ট:- কন্যাশ্রী দিবস সারা দেশে এক দিন ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে হিসাবে পালিত হবে। কন্যাশ্রী দিবসের একদশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সোমবার এই প্রত্যয় ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কন্যাশ্রী দিবসে কলকাতার ধনধান্য অডিটরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই এদিন মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ কন্যাশ্রী একটি […]











