এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের রূপকার প্রয়াত কেষ্ট মুখার্জির জন্ম দিবস পালন।

হুগলি, ১৯ আগস্ট:- শ্রীরামপুর তথা মাহেশের রূপকার প্রয়াত পুরপ্রধান কেষ্ঠ মুখার্জীর ৮২ তম জন্ম দিবস পালন করা হলো শ্রীরামপুর নেহরু নগর কলোনিতে। এদিন প্রয়াত কেষ্ট মুখার্জির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং সারাদিনব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান” আজ শ্রীরামপুরে প্রাক্তন পৌরপ্রধান তথা শিরামপুরের রূপকার কেষ্ট […]

এই মুহূর্তে জেলা

চিকিৎসার জন্য স্বল্প খরচে ভেলোরে মানুষের থাকার ব্যবস্থা করল কোন্নগর পুরসভা।

হুগলি, ১৮ আগস্ট:- মানুষের চিকিৎসা ব্যাবস্থায় আরো সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিলো কোন্নগর পুরসভা। বহু মানুষ চিকিৎসা করাতে ভেলোর পাড়ি দেন। কিন্তু সেখানে থেকে চিকিৎসা করানো অনেক ব্যায়বহুল হয়ে পড়ে। আর সেই খরচের জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। আর মানুষের সেই সমস্যার সমাধান করতে উদ্যোগ নিলো কোন্নগর পুরসভা। এবার যাতে মানুষ সল্প […]

এই মুহূর্তে কলকাতা

আইনি টানাপোড়নের মধ্যেই শিক্ষক বদলির পদক্ষেপ, শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৮ আগস্ট:- আইনি টানাপোড়েনের মধ্যেই শিক্ষক বদলি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। আপাতত ৪৯৩ জন স্কুল শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। বদলি তালিকায় নাম ছিল ৬০৫ জনের। তাঁদের মধ্যে আবেদনের ভিত্তিতে দফতরের বিশেষ বিবেচনায় বাদ গিয়েছে ১১২ জনের নাম। তাই বাকিদের বদলি হচ্ছেই। দফতরের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকদের […]

এই মুহূর্তে জেলা

প্রধান শিক্ষিকা না করার প্রতিবাদে বিদ্যালয়ের গেটেই অবস্থান।

হুগলি, ১৮ আগস্ট:- সিনিয়র হিসেবে তিনিই প্রধান শিক্ষিকা বলে দাবি। কিন্তু অভিযোগ তাঁকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিদ্যালয়ের গেটে অবস্থান শিক্ষিকার। গত ৯ অগস্ট থেকে চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের সামনে এই অবস্থান চালাচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা কোলে ঘোষ। শুক্রবার এই নিয়েই সরগরম হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। পথচলতি সাধারণ মানুষও সেখানে দাঁড়িয়ে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ফের বাড়ছে পাউরুটির দাম।

কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যে পাউরুটির দাম ফের বাড়ছে। আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২ টাকা করে বাড়ছে বলে বেকারি সংগঠনের তরফে ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩০ টাকা। বেকারি মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার আরিফুল ইসলামের দাবি গমসহ পাউরুটি তৈরির […]

এই মুহূর্তে জেলা

খেলা শেষে পুকুরে স্নান করতে নেমে শ্রীরামপুরে তলিয়ে গেল দুই বালক।

হুগলি, ১৭ আগস্ট:- ফুটবল খেলা শেষ করে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার জমিদার বাগানে। পুলিশ জানিয়েছে মৃতরা হল রুদ্রনীল দাস (১০) ও সুপ্রিয় দাস (১০)। বাড়ি জমিদার বাগানে।স্থানীয়রা দুই জন কে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে […]

এই মুহূর্তে জেলা

মৃত স্বপ্নদ্বীপের বাড়িতে এসে মুখ্যমন্ত্রীর তদন্তের আশ্বাস নিয়ে কটাক্ষ নওসাদের।

রানাঘাট, ১৭ আগস্ট:- বকটুই কাণ্ডে মিহিলালের বাড়িতে আমি গিয়েছিলাম, মহিলাল বলেছিল দিদি হে তো ইনসাফ মিলেগা! কিন্তু আজ সেই মিহিলাল শেখ বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে, রানাঘাটে মৃত স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী দেওয়া তদন্তের আশ্বাস নিয়ে কটাক্ষ করলেন ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন নদীয়া রানাঘাটে আসেন তিনি। উল্লেখ্য নদীয়ার হাঁসখালি […]

এই মুহূর্তে জেলা

জগমোহন ডালমিয়ার নামে প্লেয়ার্স ডর্মিটরির উদ্বোধন চুঁচুড়ায়।

হুগলি, ১৭ আগস্ট:- চুঁচুড়ায় জগমোহন ডালমিয়ার নামে প্লেয়ার্স ডর্মিটরির উদ্বোধন হল। বৃহস্পতিবার চুঁচুড়ায় হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে ডর্মিটরির উদ্বোধন করেন ডালমিয়া পুত্র অভিষেক ডালমিয়া ও স্নেহাশিষ গাঙ্গুলি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্বরা। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, অনেকের ক্রিকেট খেলার ইচ্ছে থাকে কিন্তু বাড়ি অনেক দূরে হওয়ার ফলে […]

এই মুহূর্তে জেলা

মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও।

হাওড়া, ১৭ আগস্ট:- মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। বাজ পড়ে মৃত্যু হয় লক্ষ্মী মুন্ডা’র (৩১)। মৃত ও আহতের বাড়ি নবাসনে। বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টির সময়ে মাঠে কাজ করছিলেন লক্ষ্মী। সেই সময়ে বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী জখম হন।

এই মুহূর্তে জেলা

সারাদিন পাখা ঘুরলেও বিল উঠবে সামান্য, এমনই পাখা তৈরি করে চমক হুগলিতে।

হুগলি, ১৭ আগস্ট:- বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তা দূর! সারাদিন পাখা ঘুরলেও বিদ্যুৎ বিল উঠবে সামান্য। এমনি বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা তৈরী করে চমক হুগলির সুগন্ধার একটি সংস্থার। পোলবার সুগন্ধা পুরুষোত্তমবাটিতে সাইনোশিয়র কারখানায় টাইফোজ বিএলডিসি পাখার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দমকল বিভাগের এডিজি নীলাদ্রি […]