হুগলি, ২৯ সেপ্টেম্বর:- কিছুদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপে আসবেন দেবী দুর্গা। তবে হুগলি জেলার তারকেশ্বরের দত্তপুকুর গ্রামের দুর্গা এখন তনুশ্রী। অভাবে তাড়নায় স্বামীর মতোই টোটো চালান তিনি। তবে আর পাঁচটা টোটোর মতো স্টেশন থেকে বাসস্ট্যান্ড যান না। শুধুমাত্র গ্রামের মানুষ বিপদে পড়লে হাসপাতাল ডাক্তার-খানা ও রাতে মহিলাদের আনা নেওয়ার কাজ করেন। তারকেশ্বর বিধানসভার […]
এই মুহূর্তে
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্নে ফের উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের রাজ্য ও জেলা স্তরের কর্তাদের বৈঠকে ডাকা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ থেকে ১৫ শতাংশ কমেছে। এটি ছিল ডেঙ্গুর ৩৯ তম […]
ডেঙ্গির মশা মারতে ড্রোন ব্যাবহার হুগলিতে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- বাড়ছে ডেঙ্গি আক্রান্ত,বাড়ছে হটস্পট,ডেঙ্গির মশা মারতে শুরু হল ড্রোন দিয়ে কিটনাশক স্প্রে করার কাজ। নবান্নে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের জরুরি বৈঠকের পর হুগলিতে তৎপরতা বেড়েছে জেলা প্রশাসনের।পুরসভা গুলোকে নিয়ে বৈঠক,ব্লকে আলোচনা, নাগরিক সচেতনতায় ট্যাবলো প্রচার শুরু হয়েছে। বুধবার চন্দননগর পৌর নিগমে জেলা শাসক মুক্তা আর্য পুলিশ প্রশাসনের আধিকারীক ও জন প্রতিনিধিদের নিয়ে […]
কার্টুনের গোডাউনে আগুন ডানকুনিতে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- ফের ডানকুনিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডানকুনির মোল্লাবেড়ে দিল্লি রোডের পাশে একটি কার্টুনের গোডাউনে আগুন লাগে আজ ভোরে। খবর পেয়ে প্রথমে ডানকুনি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডানকুনি […]
বিশ্বকর্মা প্রকল্পের অনুষ্ঠানে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ নৌ-শিল্পীদের l
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- জন্মদিনে দেশের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম দিয়েছেন পিএম বিশ্বকর্মা যোজনা। কারা উপকৃত হবেন এই প্রকল্পে? ব্যাখ্যা দিয়ে প্রধান মন্ত্রী বলেছেন, দেশের বিশ্বকর্মারা। ছোট বড় ক্ষুদ্র বিভিন্ন মাপের নির্মাণের সঙ্গে যুক্ত যে সমস্ত কারিগরেরা, তাঁরাই পাবেন এই প্রকল্পের সুবিধা।এই দিনেই হয় বিশ্বকর্মা পুজো। এ বছর যদিও তারিখ বদলেছে। […]
হাওড়া ব্রিজে তীব্র যানজট।
হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- হাওড়া ব্রিজে তীব্র যানজট। বিভিন্ন জেলা থেকে আদিবাসীদের মিছিল আসছে। নাকাল অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীদের। গোটা শহরজুড়ে ভোগান্তির ছবি লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড ধরে মিছিল আসছে কলকাতায়। সড়কপথে এবং ফেরিপথে একই ভোগান্তির ছবি দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে আগাম বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হাওড়া ব্রিজ থেকে […]
হাওড়ায় বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা, ভাগ্যক্রমে প্রাণরক্ষা বাসিন্দাদের।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- নিয়ম না মেনে বহুতল নির্মাণের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিলেন এলাকার মানুষ। এই নিয়ে সেই সময় পোস্টারও পড়েছিল। এবার সেই বাড়িরই একাংশ ভেঙে ঘটলো দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। জানা গেছে, গত বছর ২০২২ সালে এই […]
গাছ কাটার খবর পেয়ে কাজ রুখলেন বৈদ্যবাটির পুরপ্রধান।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- অনুমতি ছাড়াই বেমালুম স্থানীয় কাউন্সিলরের নাকেরডগায় বটগাছের একাংশের সব ডাল মুড়িয়ে ছেঁটে দেওয়ার কাজ চলছিল। ঘটনাটি বৈদ্যবাটী পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এসসিএম রোডের নিমাইতীর্থ ঘাট সংলগ্ন এলাকায়। পুরপ্রধানের দাবি পুরসভার গাছ কাটা বা ডাল ছাঁটার কোন অনুমতি দেয়নি। যদি কাটা হয়ে থাকে তাহলে, নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। যেখানে রাজ্য সরকার পুরসভা ও […]
সমুদ্রে নৌকো ও ট্রলার ডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মাঝ সমুদ্রে নৌকা ও ট্রলারডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা, ‘ইসরো’-র থেকে প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। মৎস্য দফতর সূত্রে জানা গেছে ট্রলারে দুর্ঘটনা ঠেকাতে ইসরোর উদ্ভাবিত এই দ্বিপাক্ষিক যোগযোগ বা ‘টু ওয়ে কমিউনিকেশন’ প্রযুক্তি বিশেষ ভাবে কার্য্যকর। এর মাধ্যমে ট্রলারে বিশেষ ধরনের ডিভাইস বসানো […]
পুলিশ নয়, সিআরপিএফের হাতে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজভবনের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্যপালের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজভবনে কর্মরত তিনজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। ওই পুলিশ কর্মীরা রাজভবনের আবাসিক এলাকায় এখতিয়ার বহির্ভূতভাবে নজরদারি চালাচ্ছেন। সেখানে কারা যাতায়াত করছে তাঁদের উপরও নজরদারি করছেন বলে রাজভবনের পাঠানো অভিযোগপত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে, রাজ্যপালের দফতর এবং […]











