হুগলি, ২৮ সেপ্টেম্বর:- বহুদিন পূর্বে দেশ থেকে জমিদারি প্রথা বিলীন হলেও বাংলার প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকার জমিদার বাড়ির কৌলিন্য আজও বজায় আছে, এবং সেই কৌলিন্যর অন্যতম নিদর্শন হচ্ছে জমিদার বাড়ির দুর্গা পুজো গুলি। তাদেরই মধ্য অন্যতম হুগলির খানাকুলের সেন হাটির পাঁচশো বছরের পুরানো মিত্র বাড়ির পুজো। এই বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে পরিবারের অন্য […]
এই মুহূর্তে
প্রেমিকার সঙ্গে ঝগড়া, মাঝ গঙ্গায় ঝাঁপ প্রেমিকের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাপ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে জগদ্দল গঙ্গা ঘাট এবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে। ইতিমধ্যেই গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ প্রমোদ চৌধুরী নামে ২২ বছরের যুবক। জানা গিয়েছে প্রমোদ চৌধুরী ও নীতিশ পাশওয়ান দুই বন্ধু প্রেমিকা নিয়ে চন্দননগর ঘুরতে গেছিল। সেখান থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় প্রমোদ […]
গামছার মন্ডপে চমক দিতে তৈরী ব্যান্ডেলের মেরি পার্ক।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রাক রজত জয়ন্তী বর্ষে পকুর পারে ষাট ফুটের বড় দুর্গা করে চমক শুরু হয়েছিল। মাঝে করোনায় বড় আকারে পুজো হয়নি। এবারে বড় বাজেটের পুজো করছে ব্যান্ডেল মেরি পার্ক সার্বজনীন। পুজোর থিম অকাল বোধন। পুজোর উপাচারে গামছা লাগে। গ্রাম বাংলার তাঁতিরা সেই গামছা যোগান দেন। তবে বর্তমান সময়ে তাঁত প্রায় অস্তমিত।গামছা দিয়ে মন্ডপ […]
বিশ্ব জলাতঙ্ক দিবসে পথ কুকুর, বিড়ালদের টিকা করনে সচেতনতা হুগলি পশু হাসপাতালে।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- মারণ ব্যাধি র্যাবিশ ভাইরাসের অ্যান্টিডোড তৈরি করেছিলেন ফরাসি রসায়নবিদ ও মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুর। তার মৃত্যু দিনকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসাবে পালন করা হয়। সেই মতন হুগলির চুঁচুড়ায় পশু হাসপাতালে পালন করা হলো বিশ্ব জলাতঙ্ক দিবস। মারণব্যাধি জলাতঙ্ক থেকে বাঁচতে ১৮৮৫ সালে লুই পাস্তুর প্রথম এই ভাইরাসের টিকা আবিষ্কার করেন। যা পরবর্তীতে এক […]
গঙ্গাদুষণ ও ডেঙ্গু রুখতে ঘাটপে হাট কর্মসূচি বৈদ্যবাটি পুরসভার।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই দুদিন আগে নবান্নের বৈঠকে পৌরসভার ১২ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু হাই বার্ডেন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার গঙ্গার পাশের ওয়াডগুলোকে এ নিয়ে সচেতন করতে ‘ঘাটপে হাট’ কর্মসূচি নেওয়া হলো। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের অধীনে হুগলী জেলা গঙ্গা পরিষদের উদ্যোগে বৈদ্যবাটি পুরসভার সহযোগিতায় ৫ দিন ব্যাপী […]
সকালেই ভয়াবহ দুর্ঘটনা কামারপুকুরে।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা গোঘাটের কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের আর আহত হন আট জন। জানা গেছে প্রত্যেকদিনের মতই কামারপুকুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি মাছের গাড়ি, খালি করছিলেন স্থানীয় মানুষজন। তারা ওখান থেকে মাছগুলি মোটরসাইকেলে করে দূর দূরান্তের বাজারে নিয়ে যায়। অপরদিকে মেদিনীপুর দিক থেকে আসা একটি লরি দ্রুতগতিতে […]
বেলুড়ে “সবুজের মিছিলে”র উদ্যোগে বৃক্ষরোপণ মন্ত্রী অরূপ রায়ের।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- গাছ বসানোর অঙ্গীকার। সবুজের মিছিলের কর্মসূচি এবার বেলুড় মঠ এলাকায়। বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে। স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের মিছিল এবার বেলুড়েও বৃক্ষরোপণ কর্মসূচি নিলো। এই সংস্থার উদ্দেশ্য হাওড়া জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামে সবুজায়নের লক্ষ্যে গাছ বসানো। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছেন এরা। এদিন মন্ত্রী অরূপ […]
বৈদ্যবাটিতে নবী দিবসে পালিত হল শ্রদ্ধা সহকারে।
তরুণ মুখোপাধ্যায়, ২৮ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার সকাল থেকে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস ।ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ এর জন্মদিন উপলক্ষে এদিন বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান হচ্ছে। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করছে নানা জায়গায়। বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়াডে ধর্মপ্রাণ মুসলমানরা সকালবেলা বিশাল মিছিল সহকারে সারা শহর পরিক্রমা করেন। এদিনের এই অনুষ্ঠানে মুসলিম […]
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চন্দননগরে।
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চন্দননগরে উচ্চ পর্যায়ের বৈঠক, মানুষকে সচেতন করায় জোর, বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড।কোভিডের সময় তৈরী ওয়ার্ড গুলোকে ডেঙ্গি চিকিৎসায় কাজে লাগানো হবে। পুজোর আগে ডেঙ্গির প্রকোপ ভয় ধরাচ্ছে হুগলিতে। জেলা প্রশাসন উদ্বিগ্ন ডেঙ্গি নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন ডেঙ্গি মোকাবিলায় জন প্রতিনিধি ও পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করতে।সেইমত আজ […]
অ্যালুমিনিয়াম কারখানায় বয়লার ফেটে জখম এক মহিলা সহ ৪ শ্রমিক।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- অ্যালুমিনিয়ামের কড়া তৈরির কারখানার বয়লার ফেটে জখম হলেন এক মহিলা সহ ৪ শ্রমিক। হাওড়ার উলুবেড়িয়া থানার খেয়ারাস্তা মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বুধবার বিকেলে কাজ চলার সময় হঠাৎই ফেটে যায় ওই বয়লার। ঘটনার তীব্রতায় ভেঙে যায় ইঁটের দেওয়াল। সেই ঘটনায় জখম হন ৪ শ্রমিক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া […]











