এই মুহূর্তে কলকাতা

আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। দুই দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে। তার আগে আজ বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই দেড়শ কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে এই […]

এই মুহূর্তে জেলা

তিন বছর পর খুলছে ওয়েলিংটন জুটমিল,খুশি শ্রমিকরা।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আর্থিক সংকটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারী রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলেছিল। তিন বছর পর আবার খুলছে মিলের গেট, খুশি শ্রমিকরা। আজ শ্রম মন্ত্রী মলয় ঘটকের ঘরে এক বৈঠকে মিল কর্তৃপক্ষ, শ্রম দপ্তরের আধিকারীক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে মিল খোলার সিদ্ধান্ত হয়। আগামী ৫ মার্চ খুলবে মিলের […]

এই মুহূর্তে জেলা

মৃত্যুর জন্য অপেক্ষা শেষ, ভোর রাতে মৃত্যু অসুস্থ সৌরভ শেষকৃত্যের দায়িত্ব নিল উত্তরপাড়া পুরসভা।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ থার্ড লেনের গগণ ভিলার বাসিন্দা শ্যামলী মুখোপাধ্যায়(৭৮) তার ছেলে সৌরভ(৫৫) ও মেয়ে নন্দীতা(চুমকি ৫০) মুখোপাধ্যায় নিজেদের গৃহবন্দী করেছিলেন গত বেশ কয়েকদিন ধরে।প্রায় না খেয়ে দেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরছিলেন তিনজনই। কুড়ি দিন না এক মাস তারা এভাবে ছিলেন তা কেউ খোঁজ নেয়নি। প্রতিবেশিরা […]

এই মুহূর্তে কলকাতা

আনন্দপুরে বস্তিবাসীদের পাশে সাহায্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলকাতার ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুর বস্তির একাংশ। গত রবিবার কমপক্ষে ৫০টি’র বেশি ঝুপড়ি ঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঠাঁই হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এবার তাদের সহযোগিতার জন্য আর্থিক সহ নানা সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী […]

এই মুহূর্তে জেলা

পৌরপ্রধানের সহযোগিতায় উর্দু প্রাইমারি স্কুলের সংস্কার।

প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- কাউন্সিলারের প্রচেষ্টায় পৌরপ্রধানের সহযোগিতায় সংস্কার করা হল উর্দু প্রাইমারি স্কুল। চাপদানি পৌরসভার ৪ নং ওয়ার্ড এর ১ নং নুরী লেনে অবস্থিত এই স্কুলের ভগ্নদশা স্কুলটি সংস্কার করতে কাউন্সিলর জাকির হোসেনের অনুরোধ শুনে পৌরসভা থেকে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। অন্যান্য কাউন্সিলরদের সহমতে স্কুলের দ্রুত সংস্কার করা হয়। সংস্কার […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর ইএসআই হাসপাতালের জমিতে মেডিকেল কলেজ করার প্রস্তাব,শ্রমমন্ত্রীর।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- শ্রীরামপুর ই এস আই হাসপাতালে আধুনিক মানের ওটি, আইসিইউ, এইচ ডি ইউ পরিষেবা চালু হল আজ থেকে। উন্নত মানের রান্না ঘর, কনফারেন্স রুমেরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা সহ কাউন্সিলররা। বিধায়ক সুদীপ রায় […]

এই মুহূর্তে জেলা

লিলুয়া চকপাড়ার অগ্নিকাণ্ডের তদন্তে ফরেনসিক দল।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- লিলুয়া চকপাড়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এলেন ফরেনসিক দল। মঙ্গলবার সকালে চার সদস্যের একটি ফরেনসিক দল ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও। প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে লিলুয়ায় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শাশুড়ি ও জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে। আগুনে কার্যত পুরোপুরি ভস্মীভূত দরমার বাড়ি। আগুনে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানকে গুলি করে খুন।

উঃ২৪পরগনা, ২৬ ফেব্রুয়ারি:- গুলি করে খুন করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস কে। এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল ছিল। রবিবার রাতে বিজনবাবু তার এক সমর্থক এর বাড়িতে ছিলেন সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ বেশ […]

এই মুহূর্তে কলকাতা

খালিস্তানি বিতর্কে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে দেখা করলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- খালিস্তানি বিতর্কে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করল শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিলে গত ২০ ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বললে রাজ্যজুড়ে বিতর্ক […]

এই মুহূর্তে জেলা

ব্যান্ডেলে শিলান্যাস অনুষ্ঠানে এসে কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন রাজ্যপালের।

হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- কলকাতা রাজ ভবন থেকে দার্জিলিং রাজভবনে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য শান্তি ও সম্প্রীতি ট্রেন দেওয়ার জন্য পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে অনুরোধ করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, দার্জিলিং এ চা উৎসব হয় প্রতিবছর। সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা খেলোয়ার থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন।তাদের […]