এই মুহূর্তে জেলা

সারা দেশে করোনা যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে লকডাউন বাড়ানো ছাড়া উপায় নেই – মুখ্যমন্ত্রী।

নবান্ন , হাওড়া , ২৪ জুন:- চলতি সমস্ত ছাড় বজায় আরও একমাস লকডাউন চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। নবান্নে আজ সর্বদলীয় বৈঠকে রাজ্যে লকডাউন চালিয়ে যাওয়া হবে বলে তিনি ঘোষণা করেন পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে সারা দেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে ,তাতে এই লকডাউন বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় নেই। সেই কারণেই সবার […]

এই মুহূর্তে জেলা

বেহাল রাস্তার সংস্কারের দাবী দেওচড়াইয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

কোচবিহার , ২৪ জুন:- পাকা রাস্তার বেহাল অবস্থা সারানোর দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার তুফানগঞ্জ-দিনহাটা যাওয়ার রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা| অভিযোগ, দীর্ঘদিন থেকে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার পাকা রাস্তা থেকে পাগলীর ধাম যাওয়ার যে […]

এই মুহূর্তে খেলাধুলা

সল্টলেক ও লেকটাউনে বসতে চলেছে পিকে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি।

স্পোর্টস ডেস্ক, ২৪ জুন:- শহরের দুই জায়গায় বসতে চলেছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মঙ্গলবার প্রয়াত ভারতীয় কিংবদন্তির ৮৪ তম জন্মদিন ছিল। প্রবাদপ্রতিম ফুটবলারের জন্মদিনে তাঁর নামে শহরের দুই জায়গায় মূর্তি বসতে চলার কথা জানালেন ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে খুশির খবর। জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে […]

এই মুহূর্তে জেলা

ফের শাসক দলের হাত শক্ত হলো। চন্ডীতলায় বিজেপি , সিপিএম ভেঙে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।

চিরঞ্জিত ঘোষ , ২৪ জুন:- আজ চন্ডীতলা বিধানসভা এলাকার প্রায় ২০০ জন বিজেপি এবং সিপিএম কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ বিকেলে এক অনুষ্ঠানে চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের উপস্থিতিতে তারা তৃণমূলে যোগদান করেন। এ বিষয়ে বলতে গিয়ে বিধায়ক স্বাতী খন্দকার জানান আমার বিধানসভা এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং […]

এই মুহূর্তে জেলা

অবশেষে চারদিনের কর্মবিরতি জয় এনে দিল পৌরসভার অস্থায়ী কর্মীদের।

সুদীপ দাস , ২৪ জুন:- অবশেষে চারদিনের কর্মবিরতি জয় এনে দিল পৌরসভার অস্থায়ী কর্মীদের। প্রসঙ্গত বেশ কিছু ধরেই অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছে চুঁচুড়া পুরসভায়। আন্দোলনর সূত্রপাত হয় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল অস্থায়ী কর্মীদেরই স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এই নিয়ে দফায় দফায় এর আগেই অস্থায়ী কর্মীরা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। […]

এই মুহূর্তে জেলা

পুজোয় চন্দননগরের নতুন নতুন আলোর খেলা এবার করোনার গ্রাসে।

চিরঞ্জিত ঘোষ , ২৪ জুন:- রথের দিনই চন্দননগরের আলোক শিল্পীদের হালখাতার রেওয়াজ বহু পুরোনো প্রথা। এই দিনই বড়সর দুর্গা পুজো কমিটি গুলি নুতন বছরের আলোর জাদু কি হবে সেই বরাত দিতে চন্দননগর আসেন । পুজো কমিটি গুলির থেকে বায়না নিয়ে কোমর বেঁধে নেমে পড়েন এখানকার আলোর জাদুকররা। কিন্তু এবছর সব কিছু থমকে গেছে করোনার আবহে। […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে অনুপস্থিতির কারণে কাটা গেছে বেতন। প্রতিবাদে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ।

হাওড়া , ২৪ জুন:- লকডাউন চলাকালীন যারা ডিউটিতে আসতে পারেননি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মীদের মে মাসের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন। অভিযোগ, এক্ষেত্রে রেলবোর্ডের নির্দেশিকা অমান্য করা হয়েছে। লকডাউনের সময়ে এভাবে কারও বেতনের টাকা কেটে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাস-কন্টেনার সংঘর্ষ। আহত কয়েকজন বাসযাত্রী।

হাওড়া , ২৪ জুন:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী একটি বেসরকারি বাস। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ এয়ারপোর্ট – আমতা রুটের একটি বাস বেসরকারি বাস কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমতার দিকে যাচ্ছিল। বাসটির পিছনেই ছিল একটি কন্টেনার। কোনা এক্সপ্রেসওয়ের […]

এই মুহূর্তে জেলা

করোনার কাছে হেরে গেলেন বিধায়ক তমোনাশ ঘোষ।

দ:২৪পরগনা , ২৪৩ জুন:- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ফলতার তৃণমুলের বিধায়ক তমোনাশ ঘোষের । রাজ্যে এই প্রথম কোনো বিধায়কের মৃত্যু হলো করোনায় , বুধবার সকালে মৃত্যু হয় তার একটি বেসরকারি হাসপাতালে। তৃণমুলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন সৈনিক, ফলতা বিধানসভা থেকে তিনি তিনবার জয়লাভ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।এদিন দলীয় বিধায়কের মৃত্যুর খবরে গভীর […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির।

তরুণ মুখোপাধ্যায় , ২৪ জুন:- আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’মন্দিরের দরজা । বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের । কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা […]