From homeহুগলি , ২৫ জুন:- বাড়ি থেকে ডেকে খুন করার অভিযোগে যাবজ্জীবন এর সাজা দিলো শ্রীরামপুর আদালত।অভিযোগ গত ১৯.০৭.২০১৫ তারিখে জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্রীরামপুর থানার খটির বাজার এলাকায় ম: কামাল সহ আরো কয়েকজন জড়ো হয়ে ম: সামসাদ কে খুনের পরিকল্পনা করে।তাকে অন্যত্র যাবার অছিলায় ওই এলাকারই পুকুরের ধারে নিয়ে গিয়ে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় সামসাদ।এই ঘটনায় ৪ জন অভিযুক্তের মধ্যে একজন পলাতক , একজন মৃত , একজন বেকসুর খালাস হলেও কামালকে যাবজ্জীবন এর সাজা দেয় কোর্ট।সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা।
Related Articles
করোনা আক্রান্ত সিআর সেভেন
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে। ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে। আইসোলেশনে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে […]
আরামবাগ স্টেশনে নিরাপত্তা বাড়ালো রেল , ধুমপান ও বিনা টিকিটে বসে গল্প নিষিদ্ধ।
মহেশ্বর চক্রবর্তী, ৯ মার্চ:- হুগলি জেলার অন্যতম ছোট শহর হলো আরামবাগ।এই আরামবাগ শহরের ছোট রেল স্টেশন আরামবাগ রেল স্টেশন। এই রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করলো সংশ্লিষ্ট রেল প্রশাসন। স্টেশনের ভিতর ও প্লাটফর্মে অহেতুক ঘোরাঘুরি বন্ধ করা থেকে শুরু করে ধুমপান করলেই ধরপাকর থেকে শুরু করে গ্রেপ্তার পযন্ত করছে রেল পুলিশ। লাগাতার এই অভিযান শুরু […]
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে মাথায় গুলি।
উঃ২৪পরগনা, ১৩ মার্চ:- পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত লক্ষ্য করে অটোতে এসে ২ জন দুষ্কৃতী গুলি চালায় এবং সামনে থেকে গুলি চালায় একটি গুলি মাথায় লাগে মৃত্যু হয় কাউন্সিলরের। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বেলঘড়িয়া একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনার। […]








