হুগলি , ২৫ জুন:- আমফানে প্রকৃত ক্ষতিগ্ৰস্থ হওয়া সত্ত্বেও ক্ষতিপূরনের তালিকায় নাম নেই গ্ৰামবাসীদের , সেই জায়গায় নাম উঠেছে পাকা বাড়ি, দ্বোতলা।বাড়ির লোকেদের । সেই অভিযোগে প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েতের সদস্য প্রদ্যুৎ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্ৰামবাসীদের। ঘটনার জেরে পঞ্চায়েতের প্রধান দিপালী সাঁতরা বচসায় জড়িয়ে পড়েন গ্ৰামবাসীদের সাথে । রীতিমতো তর্কাতর্কি হয় প্রধানের সাথে গ্ৰামবাসীদের।। ঘটনা সিঙ্গুর থানার নসিবপুর গ্ৰাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ । গ্ৰামবাসীদের বক্ত্যব ঝড়ে ক্ষতিগ্ৰস্থ হয়েছে বাড়িঘর। চাল সব ভেঙে গেছে। অথচ আমরা টাকা পাচ্ছি না। যাদের কিছু হয়নি তারা টাকা পাচ্ছে । আগে আমরা সিপিএম করতাম এখন বিজেপি করছি বলে আমাদের কিছু দিচ্ছে না। অন্যদিকে, নসিবপুর পঞ্চায়েতের প্রধান দিপালী সাঁতরা বলেন ওদের অভিযোগ মিথ্যা। একটা ক্ষতিপূরন তালিকা তৈরী হয়েছে। এখনো টাকা কেউ পায় নি। তাছাড়া গ্ৰামবাসীরা যদি বাড়ি এসে দরখাস্ত করতো , তাহলে হতো। আমরা কি সবার বাড়ি বাড়ি যেতে পারি ?
Related Articles
এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ২২ মে:- এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য ছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষার একটি কেন্দ্র ছিল ব্যাঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শুরুর আগে নথি পরীক্ষা নিরীক্ষার সময় প্রচুর প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। সংখ্যাটা প্রায় আট জন। তাঁদের […]
শারীরিক অসুস্থতার কারণে অরূপ রায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
হাওড়া , ২৪ জানুয়ারি:- শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রবিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে আনা হয়। তিনি এই মুহুর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। অরূপ রায়ের অসুস্থতার খবর পেয়ে […]
দপ্তরের মধ্যে ঢুকেই অবস্থান বিক্ষোভে সামিল ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা।
সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই […]







