হুগলি , ২৫ জুন:- পুরসভার চাকরি দুর্নীতি নিয়ে এবার হাতাহাতি খোদ পুরসভার ভিতরেই। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার। এদিন পুরসভার ৬নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস হঠাৎই জনৈক পুরকর্মী রাজীব ঘোষকে বলেন বল আমি কার কাছ থেকে টাকা নিয়েছি। এই নিয়েই দুজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনায় দুপক্ষেরই আরও কয়েকজন জড়িয়ে পরে। এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সমীর মজুমদার বলেন এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে পুরসভায়।
Related Articles
দিঘায় ৩ কেজি ইলিশের দাম উঠল ১০ হাজার টাকা।
দিঘা,১৭ ডিসেম্বর:- জালে উঠল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ।সোমবার সকালে প্রমাণাকারের ওই ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।ওডিশার পরেশ কুমার সাউর ট্রলারের জালে রবিবার বিকেলে ইলিশটি ধরা পড়ে।জল থেকে টেনে তুলে ওজনের পর দেখা যায় নধর ওই ইলিশ মাছটির মোট ওজন ২ কেজি ৭০০ গ্রাম।সোমবার সকালে দিঘা মোহনায় অজিত […]
আলুর দাম বৃদ্ধি, সিঙ্গুর নান্দা হাটতলায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ২৪ জুলাই:- প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আলুর দাম হাফ সেঞ্চুরি করেছে। এমন পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার এমনই অভিযোগ তুলে সিঙ্গুর নান্দা হাটতলায় হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ করে বিজেপি। অবিলম্বে আলুর দাম কমাতে হবে দাবী করে বিক্ষোভকারীরা। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল। Post Views: 383
চন্ডিতলায় স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে- মোঃ সেলিম
হুগলি , ১০ এপ্রিল:-ভোটের আগে গুন্ডাবাহিনী রাত থেকে এখানে আওয়াজ দিয়েছিল বুথে ভোটারদের ভোট দিতে দেওয়া হবে না গন্ডগোল হবে কিন্তু এখানকার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন চন্ডীতলা বিভিন্ন বুথ ঘুরে এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন এখন পর্যন্ত যা ভোট হয়েছে তার শান্তিপূর্ণ রয়েছে এবং তা বজায় থাকলে সংযুক্ত […]









