স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- অপ্রতিরোধ্য লিভারপুল। ইতিহাস থেকে আর মাত্র দু পয়েন্ট দূরে রেডসরা। ৩০ বছর পর লিগ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে য়ুর্গেন ক্লপের দল। আজ রাতে চেলসির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি পয়েন্ট নষ্ট করলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবেন মোহামেদ সালাহরা। চেলসির ঘরের মাঠে আজ রাতে নামছে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে লিভারপুল। এখন শুধু খেতাব জয়ের জন্য প্রহর গোনা শুরু। বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নের মতোই খেলে লিভারপুল। দাপট দেখিয়ে লিগ খেতাব কার্যত হাতের মুঠোয় পুরে ফেলল। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন আলেকজান্ডার আর্নল্ড। ৪৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত গোলে ৩-০ করেন ব্রাজিলিয়ান ফাবিয়ানো। লিভারপুলের চতুর্থ গোলটি সাদিও মানের। টানা ৩ মরশুম সব প্রতিযোগিতা মিলিয়ে একশোর বেশি গোল করার নজির গড়ল ক্লপের লিভারপুল।
Related Articles
স্বামীর অত্যাচারে গৃহবধু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত চন্দননগর।
সুদীপ দাস , ৩০ এপ্রিল:- স্বামীর অত্যাচারে গৃহবধু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো চন্দননগর গড়ের ধার হরিদ্রাডাঙ্গা এলাকা। বধুর শুভাকাক্ষ্মীদের হাতে প্রহৃত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ও শাশুড়ি। ভাঙচুর করা হলো অভিযুক্ত স্বামীর বাড়ি ও দোকান ঘর। মৃত ওই গৃহবধুর নাম পিঙ্কি পাল (৩৮)। অভিযুক্ত স্বামীর নাম দেবাশীষ পাল(৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬বছর […]
নির্বাচন বিধি অমান্য করায় বিজেপির মিছিল আটকালো পুলিশ।
সুদীপ দাস, ৯ জানুয়ারি:- নির্বাচন কমিশনের বিধি অমান্য করে মিছিল বিজেপির। বাঁধা পুলিশের। চাঞ্চল্য চন্দননগরে। রবিবার ঘটনাটি ঘটেছে চন্দননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের মালাপাড়া কালীতলায়। ওই ওয়ার্ডদর বিজেপি প্রার্থী সন্ধ্যা দাসকে এদিন প্রচারে বের হন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ […]
স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর পাখা ভেঙে পড়ে আহত চার! চাঞ্চল্য পান্ডুয়ায়।
হুগলি, ২৩ জুলাই:- স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা! ঘটনায় আহত চার ছাত্রী। পান্ডুয়া রাধারানী গার্লস হাইস্কুলে আজ দুপুরে টিফিনের সময় এই দুর্ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়িয়ে পরে ছাত্রীদের মধ্যে। স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই একটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার […]








