হুগলি , ২৫ জুন:- শুক্রবার থেকে আবারো বন্ধ হতে চলেছে তারকেশ্বর মন্দির। জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ। এদিন সন্ধ্যায় জেলা স্বাস্হ্য দফতর থেকে জানানো হয়েছে, তারকেশ্বর মন্দিরের পার্শবর্তী ভঞ্জিপুর/হাউলি/ধোল্যান গ্রামে কয়েক জনের করোনা আক্রান্ত হয়েছে। ভক্তদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। বুধবার দিন থেকে এক ঘন্টার জন্য খুলেছিল মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’ মন্দিরের দরজা ।বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের ।কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা মন্দিরে আসতে পারবেন। তবে তাদের প্রত্যেকেই মাক্স পরে আসতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে তাদের মন্দিরে ঢুকতে হবে । শুধু তাই নয় গর্ভগৃহেও তারা প্রবেশ করতে পারবেন না। চোঙ্গার মাধ্যমে বাবা তারকনাথের মাথায় তারা জল দিতে পারবেন ।
Related Articles
আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ।
হুগলি , ২৬ ডিসেম্বর:- বড়দিনের মরসুমে ভবঘুরে ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার ২৫ ডিসেম্বরের রাতে কনকনে ঠান্ডাতেই রাস্তায় বেরিয়ে সেই সমস্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। সেই সঙ্গে করোনা পর্বে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রিয়ম চট্টোপাধ্যায় বলেন, […]
ভাটপাড়া পুরসভায় আস্থাভোটে জয়ী তৃণমূল।
উঃ২৪পরগনা,২ জানুয়ারি:- লোকসভা ভোটের পরে বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভার দখল নেয়। চার মাসের মধ্যে শাসক দল পাঁচ পুরসভা পুনর্দখল করে। অবশেষে ভাটপাড়া পুরসভা দখল করে তৃণমূল জেলায় রাজনৈতিক এক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল। অর্জুন-গড়ে পদ্মের নিশান কার্যত শূন্য হয়ে গেল। ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল […]
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত হুগলি , মৃত ১ আহত বেশ কয়েকজন ।
হুগলি , ৬ আগস্ট:- তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল । ঘটনা হুগলির আরামবাগ থানার হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামে চলল বোমা ও গুলি এতে এক তৃণমূল কর্মী খুন হয় নাম শেখ ইব্রাহিম খাঁ ।আহত আরো বেশ কয়েকজন তাদের কে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকায় উত্তেজনা […]








