হুগলি , ২৫ জুন:- আমফানের ক্ষতিপূরনে স্বজনপোষনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো পান্ডুয়ার নেলুন-ধামাসীন পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের বেলুন পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার দুই পঞ্চায়েত সদস্য বিজেপির। অভিযোগ সেই দুই বিজেপি সদস্য আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা শুধু নিজেদের লোকদের পাইয়ে দিয়েছে। এর প্রতিবাদে গতকাল সেখানে পোষ্তার মারে তৃণমূল কংগ্রেস। অভিযোগ যেসমস্ত তৃণমূল কর্মীরা পোষ্টার মেরেছিলো এদিন রাতেই সেইসমস্ত তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা করে বিজেপি। খবর পেয়ে আজ সেইসমস্ত কর্মীদের বাড়িতে যায় পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী। সেসময়ই স্থানীয় বিজেপি নেতা কর্মীদের সাথে বচসা শুরু হয় অসিত চ্যাটার্জী সহ তাঁর দলবলের। কিছুক্ষনের মধ্যই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষই বাঁশ-লাঠি হাতে মুখোমুখি সংঘর্ষে জরিয়ে পরে। পুলিশ এলেও পুলিশের সামনেই চলে ব্যাপক ইটবৃষ্টি। পরে বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় দুপক্ষেরই বেশকয়েকজন জখম হয়েছেন।
Related Articles
বিজেপিকে আটকাতে তৃণমূল , সিপিএম ও কংগ্রেস হয়তো এক হয়েও লড়তে পাড়ে – দিলীপ ঘোষ।
হুগলি , ১৯ নভেম্বর:- পৃথিবী বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বিশাল বিশাল প্রতিমার সাথে সকলের নজর কাড়ে চন্দননগরের আলোকসজ্জা। কিন্তু এবার করোনা আবহে অনেকটাই ফিকে বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বৃহস্পতিবার চন্দননগরের পুজোর পঞ্চমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে জনজোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চন্দননগরের দুটি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি। চাউলপট্টি […]
ময়দানে জল সংকট মেটাতে উদ্যোগ সিএবি সভাপতির, খাদ্য সংকটে দুঃস্থদের পাশে সিএবির আম্পায়ার।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- আমফান বিপর্যয়ে একদিকে রাজ্যে দেখা দিয়েছে আর্থিক সংকট, অন্যদিকে জলকষ্টও শুরু হয়েছে। এই দুর্যোগের পর ময়দানের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে এবার আসরে নামলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ময়দানের বিভিন্ন ক্লাবের মাঠ কর্মীদের এই জলসংকটে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া পাশে দাঁড়ান। সিএবি প্রেসিডেন্টের উদ্যোগে রাজস্থান ক্লাবের তরফ থেকে প্রতিটা ক্লাবের […]
মোদীর তিনতালাক বিল নিয়ে খুশি হয়েছিলাম , সেই বিজেপি সাংসদ আমাকে তালাক দিল -সুজাতা মন্ডল খাঁ।
হুগলি , ২৯ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারীর নয়া স্লোগান, “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে”। তাকে কটাক্ষ করলেন বিজেপি ছেড়ে সদ্য তৃনমুলে আসা সুজাতা মন্ডল খাঁ। মঙ্গলবার বিকালে ধনিয়াখালির শিবাইচন্ডীতে এক জনসভায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, অসীমা পাত্র, সুজাতা মন্ডল খাঁ। যিনি নিজের ঘর বাঁচাতে পারেন না, সে কি করে বিজেপির ঘর বাঁচাবে বলে মন্ত্যব […]






