এই মুহূর্তে জেলা

কোচবিহারে পথ কুকুরকে খুনের ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি, তোলা হলো আদালতে ।

কোচবিহার , ২৯ জুন:- পথ কুকুর বাড়িতে ঢুকে অত্যাচার করে বলেই তাকে হত্যা করার ঘটনায় এক ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের তল্লীতল্লা সংলগ্ন এলাকায়। ওই ঘটনার পরে সোমবার অভিযুক্ত ব্যক্তিকে কোচবিহার আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম কুন্তল কর। তিনি তল্লীতলা এলাকার বাসিন্দা। […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে আশা কর্মীদের অবরোধ।

হাওড়া , ২৯ জুন:- উপযুক্ত প্রাপ্য, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, ন্যূনতম দশ হাজার টাকা বেতন, সরকারি স্বীকৃতি ও কর্মরত অবস্থায় নিরাপত্তার দাবি সহ একাধিক দাবিতে হাওড়ায় ডোমজুড় গ্রামীন হাসপাতালের সামনে পথ অবরোধ করলেন আশা কর্মীরা। এই মর্মে তাঁরা এদিন বিএমওএইচ’কে ডেপুটেশনও দেন। প্রায় আধ ঘন্টা পর অবরোধ ওঠে। বিএমওএইচ আশা কর্মীদের দাবিদাওয়া উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস […]

এই মুহূর্তে জেলা

লকডাউনের মধ্যেই সরকারি নিয়ম ভেঙে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অতিথি অভ্যাগতদের উপস্থিতি ঘিরে বিতর্ক এবার হাওড়ায়।

হাওড়া , ২৯ জুন:- লকডাউনের মধ্যেই সরকারি নিয়ম ভেঙে বিয়ের অনুষ্ঠানে ‘অতিরিক্ত’ অতিথি অভ্যাগতদের উপস্থিতি ঘিরে বিতর্ক এবার হাওড়ায়। বালির নিশ্চিন্দা থানা এলাকার কুমিল্লাপাড়ায় একটি বিয়ের বৌভাতের রিসেপশন অনুষ্ঠানে ওই সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ, রবিবার সন্ধ্যায় নিমন্ত্রিতদের ভিড় দেখা যায় সেখানে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা এর জেরে করোনার সংক্রমণ ছড়াতে পারে। স্থানীয়দের অভিযোগ, […]

এই মুহূর্তে জেলা

বিশালাকায় তিমি ভেসে এল মন্দারমনির সমূদ্র তটে।

পূর্ব-মেদিনীপুর , ২৯ জুন:- বিশালাকায় তিমি ভেসে এল মন্দারমনির সমূদ্র তটে। রবিবার সকালে তিমি’টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন উৎসুক এলাকাবাসীরা। প্রাথমিক ভাবে তিমিটিকে সেয় হোয়াল প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবিরা। খবর গিয়েছে প্রশাসনের কাছেও। এই মাছটিকে কি সংরক্ষণ করা হবে নাকি একে সমূদ্রের পাড়েই বালি খুঁড়ে কবর দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়। প্রসঙ্গতঃ […]

এই মুহূর্তে জেলা

সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষে বিক্ষোভ সভা ডানকুনিতে।

চিরঞ্জিত ঘোষ , ২৯ জুন:- হুগলি জেলার ডানকুনি হাউসিং মোড়ে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। উড়িষ্যার কালাহান্ডির খান্ডুলমালি জঙ্গলকে রাতের অন্ধকারে লকডাউনের মধ্যেই কেটে সাফ করার প্রতিবাদে সভা। উপস্থিত ছিলেন জেলার সংস্থার সম্পাদক সেখ মাবুদ আলী, সর্বভারতীয় সভাপতি আবু আজাদ সহ সবুজ সৈনিকের দল। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বিভিন্ন জেলায় জেলায় […]

এই মুহূর্তে খেলাধুলা

ক্রিকেট ছেড়ে নতুন ভূমিকায় মাহি !

স্পোর্টস ডেস্ক ,২৯ জুন:- শেষবার ৯ জুলাই দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন। সেই ম্যাচের পর আর দেশের জার্সিতে মাহিকে খেলতে দেখা যায়নি। আইপিএল দিয়ে প্রত্যবর্তন করার কথা থাকলেও করোনা উদ্বেগের কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় ফের কবে মাহিকে ক্রিকেট মাঠে দেখা যাবে জানা নেই। এই পরিস্থিতিতে ক্রিকেট ছেড়ে বিকল্প হিসেবে চাষআবাদকে খুঁজে […]

এই মুহূর্তে খেলাধুলা

বৃষ্টিতে আর ক্রিকেট বাতিল নয়, চণ্ডীগড়ে এবার বিশ্বের প্রথম হাইটেক স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্ক, ২৯ জুন:- বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়ামও তৈরি হবে ভারতে। এই স্টেডিয়ামে যা সুযোগ সুবিধা রয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরাতে ও নেই। জানা যাচ্ছে, এবার বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না। সাধারণত ক্রিকেট স্টেডিয়ামে ছাদ থাকে না। কিন্তু চণ্ডীগড়ের নির্মীয়মাণ এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানোর যাবতীয় ব্যবস্থা থাকবে। […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়া-ফেয়ারলি ফেরি সার্ভিস চালু।

সুদীপ দাস , ২৯ জুন:- চুঁচুড়া-ফেয়ারলি ফেরি সার্ভিস চালু। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় ছাড়বে। বিকেলে এই ভেসেলটই চারটে চল্লিশ মিনিটে ফেয়ারলি থেকে চুঁচুড়ার উদ্দেশ্য রওনা দেবে। প্রথম দিন মোট ১৭ জন যাত্রী ছিলো। চাহিদা বুঝে ভেসেল বাড়ানো হতে পারে। একপিঠের ভাড়া ৭০ টাকা। আজ সবুজ পতাকা নেরে ভেসেলের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। তবে এদিন […]

এই মুহূর্তে জেলা

ভগবতীপুর বিজেপির পক্ষ থেকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি।

হুগলি , ২৮ জুন:- রবিবার হুগলির চন্ডীতলার ভগবতীপুর বিজেপির পক্ষ থেকে আম ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করা হয । আসেন বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ সিং। এলাকার যে সমস্ত মানুষের বাড়ি ভেঙে গেছে তাদের হাতে বেশ কিছু ত্রিপল তুলে দেন দিলীপ সিং। পরে সাংবাদিকদের তিনি জানান আমাদের রাজ্য সরকার নিজেদের ইগোর জন্য সাধারণ মানুষ বহু […]

এই মুহূর্তে জেলা

রাস্তা খারাপের জন্য ধান গাছের চারা রোপন করে অভিনব প্রতিবাদ বিজেপির।

শুভজিৎ ঘোষ , ২৮ জুন:- আরামবাগের পুরাতন বাজার রাস্তা খারাপের জন্য ধান গাছের চারা রোপন করে অভিনব কায়দায় রাস্তা সারাইয়ের প্রতিবাদ জানালো আরামবাগ বিজেপি যুব মোর্চা পক্ষ থেকে।আরামবাগ পুরাতন বাজারে রাস্তায় জমে থাকা জলে ধান বীজ রোপন করে দেন তারা। এমনি চিত্র হুগলির আরামবাগ পৌরসভার পুরাতন বাজার এলাকায়। জানা গেছেএক সময়ের পিচের এই রাস্তা এখন […]